প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৭ পিএম (ভিজিট : ১০৩)

X
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) তে হেপাটোলজি বিভাগ আয়োজিত গবেষণা প্রোটোকল রচনায় দক্ষতা বৃদ্ধিমূলক “হাউ টু রাইট রিসার্চ প্রোটোকল (How to Write Research Protocol)” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) কর্মশালাটি বিএমইউ এর সুপার স্পেশালাইজড হাসপাতালের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম, ভাইস-চ্যান্সেলর এবং চেয়ারম্যান, হেপাটোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। প্রধান রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মোঃ জিয়াউল ইসলাম, পিএইচডি, পরিচালক, ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন (নিপসম)।
কর্মশালায় গবেষণা প্রোটোকল লেখার বিভিন্ন ধাপ, গবেষণার উদ্দেশ্য নির্ধারণ, স্ট্যাডি ডিজাইন নির্বাচন, স্যাম্পল সাইজ, ডাটা কালেকশন ও এথিক্যাল ইস্যুসমূহ বিস্তারিতভাবে আলোচনা করা হয়।
প্যানেল অব এক্সপার্ট হিসেবে আলোচনায় অংশ নেন অধ্যাপক ডা. মো. গোলাম আজম, বিভাগীয় প্রধান, জিএইচপিডি, বারডেম এবং অধ্যাপক ডা. মো. গোলাম মোস্তফা, সাবেক শিক্ষক, হেপাটোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। কর্মশালাটি সঞ্চালনা করেন ডা. মোঃ সাইফুল ইসলাম, সহযোগী অধ্যাপক, হেপাটোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়।
কর্মশালায় বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক ও পোস্টগ্র্যাজুয়েট শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।