বুলবুল কী করবেন লাহোরে আইসিসি-পিসিবি বৈঠকে?

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া নিয়ে বিশ্ব ক্রিকেটে তৈরি হয়েছে বড় অচলাবস্থা। সেই সংকট নিরসনে আজ

2026-02-08T11:23:48+00:00
2026-02-08T11:23:48+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বুলবুল কী করবেন লাহোরে আইসিসি-পিসিবি বৈঠকে?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৩ এএম   (ভিজিট : ১২৪)
X

টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া নিয়ে বিশ্ব ক্রিকেটে তৈরি হয়েছে বড় অচলাবস্থা। সেই সংকট নিরসনে আজ আইসিসি, পিসিবি, বিসিবির মধ্যে বিশেষ বৈঠক বসছে লাহোরে। বৈঠকে অংশ নিতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল গতকাল রাত ১টায় ঢাকা ছেড়েছেন।

ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে বিশ্বকাপে রাখা হয়নি। বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার প্রস্তাব দিলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তা প্রত্যাখ্যান করে। শেষ পর্যন্ত বাংলাদেশের জায়গায় সুযোগ পায় স্কটল্যান্ড।

এই সিদ্ধান্তের পর বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তান ঘোষণা দেয়, তারা ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না। বিষয়টি নিয়ে আইসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ড নিয়মিত যোগাযোগ চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ রবিবার আইসিসি, পিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বৈঠকে বসছে।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, লাহোরে গিয়ে জরুরি এই বৈঠকে বর্তমান পরিস্থিতি এবং সাম্প্রতিক সিদ্ধান্তগুলো নিয়ে আলোচনা করবেন। বৈঠক শেষে আজ বিকেলে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

শুরু থেকেই বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে অন্যায্য বলে দাবি করে আসছে পিসিবি। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি প্রথমে পুরো বিশ্বকাপ বয়কটের হুমকি দেন। পরে পাকিস্তান সরকার জানায়, বাংলাদেশের পাশে দাঁড়ানোর প্রতীকী সিদ্ধান্ত হিসেবে তারা ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না।

ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে আইসিসি ও সংশ্লিষ্ট পক্ষগুলোর আর্থিক স্বার্থ বড় অঙ্কের। ধারণা করা হচ্ছে, পাকিস্তান যদি ভারতের বিপক্ষে ম্যাচ না খেলে, আইসিসির ক্ষতি হতে পারে অন্তত ৬ হাজার কোটি রুপি। এ কারণেই দ্রুত সমাধানে মরিয়া বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।




  বিষয়:   বুলবুল  লাহোর  আইসিসি  পিসিবি  ক্রিকেট  টি-টোয়েন্টি বিশ্বকাপ 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy