ইসলামপুরে ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী জনসভা

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

সারাবাংলা

জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভা শেষে

2026-02-08T18:59:24+00:00
2026-02-08T18:59:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইসলামপুরে ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী জনসভা
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫৯ পিএম   (ভিজিট : ২৪৩)
X

জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভা শেষে শহরে এক গণমিছিল বের করা হয়।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ইসলামপুর সরকারি কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামালপুর-২ (ইসলামপুর) আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. সামিউল হক ফারুকী বলেন,
দেশের মানুষ সৎ, দক্ষ ও আল্লাহভীরু নেতৃত্ব চায়। ইসলামপুরবাসী এবার অন্যায়ের বিরুদ্ধে রায় দিয়ে ইনশাআল্লাহ ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দেবে।
তিনি আরও বলেন, ক্ষমতার রাজনীতি নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। ইসলামপুরকে দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক এলাকা হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ রাশেদুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি আবু মুছার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাচনী আসন পরিচালক ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ছামিউল হক, জেলা শূরা সদস্য মাওলানা আমজাদ হোসেন। তিনি বলেন, জনগণের ব্যাপক সাড়া প্রমাণ করে এই আসনে ১১ দলীয় জোটের বিজয় নিশ্চিত।


এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রহমান ওমর, সাবেক উপজেলা শিবির সভাপতি আজিজুর রহমান, পৌর আমীর মাসুম, সেক্রেটারি মোতাসিম বিল্লা, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি উজ্জ্বল, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মনির হোসেন, জামায়াত নেতা আলী হোসেন,  উপজেলা শিবির সভাপতি আরিফুল ইসলাম এবং সেক্রেটারি ইহসানুল বারী আম্মার।


জনসভা শেষে ড. সামিউল হক ফারুকীর নেতৃত্বে একটি বিশাল গণমিছিল বের করা হয়। গণমিছিলটি ইসলামপুর সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে ১১ দলীয় জোটের পক্ষে জনমত গড়ে তোলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy