৩৪৬ কোটি টাকার টায়ার-১ মূলধন বৃদ্ধির পরিকল্পনা অনুমোদন করেছে এমটিবি

অর্থ-বানিজ্য

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর পরিচালনা পর্ষদ ব্যাংকের মূলধন কাঠামো আরও শক্তিশালী করার লক্ষ্যে ৩৪৬ কোটি টাকা (৩,৪৬০

2026-02-08T19:20:55+00:00
2026-02-08T19:20:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৩৪৬ কোটি টাকার টায়ার-১ মূলধন বৃদ্ধির পরিকল্পনা অনুমোদন করেছে এমটিবি
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২০ পিএম   (ভিজিট : ৫৭)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি


মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর পরিচালনা পর্ষদ ব্যাংকের মূলধন কাঠামো আরও শক্তিশালী করার লক্ষ্যে ৩৪৬ কোটি টাকা (৩,৪৬০ মিলিয়ন টাকা) টায়ার-১ মূলধন বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করেছে।


গত বুধবার ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩৩০তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রস্তাবিত এই মূলধন বৃদ্ধি ব্যাংকের পরিশোধিত মূলধনের ৩২ শতাংশ, যা সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে।

এ বিষয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান বলেন, অর্থনৈতিক ও নিয়ন্ত্রক পরিবেশে পরিবর্তনের প্রেক্ষাপটে ব্যাংকের ঝুঁকিভিত্তিক মূলধন অবস্থান আরও শক্তিশালী করতেই পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে।


তিনি জানান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিধিমালা অনুসরণ করে রাইট শেয়ার, রিপিট পাবলিক অফারিং (আরপিও), কৌশলগত বিনিয়োগ অথবা অন্য কোনো উপযুক্ত উপায়ে এই মূলধন সংগ্রহ করা হতে পারে।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy