দেশে আবারও বাড়ল সোনার দাম!

অনলাইন ডেস্ক

অর্থ-বানিজ্য

দেশের স্বর্ণবাজারে আবারও সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি

2026-02-09T12:48:56+00:00
2026-02-09T13:06:32+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
দেশে আবারও বাড়ল সোনার দাম!
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৮ পিএম  আপডেট: ০৯.০২.২০২৬ ১:০৬ পিএম  (ভিজিট : ১০৩)
ফাইল ছবি
X

ফাইল ছবি

দেশের স্বর্ণবাজারে আবারও সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা।

 সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই মূল্য আজ সকাল ১০টা থেকে সারা দেশে কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে। 
নতুন নির্ধারিত সোনার দাম:

নতুন সিদ্ধান্ত অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম হবে—
২২ ক্যারেট: ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা,  ২১ ক্যারেট: ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা, ১৮ ক্যারেট: ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা, সনাতন পদ্ধতি: ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা।

বাজুস আরও জানায়, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি বাধ্যতামূলকভাবে যুক্ত করতে হবে। তবে গহনার নকশা ও মান অনুযায়ী মজুরির হারে পার্থক্য হতে পারে।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy