নির্বাচন ঘিরে এমএফএস ও ইন্টারনেট ব্যাংকিংয়ে বিধিনিষেধ, নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

অনলাইন ডেস্ক

অর্থ-বানিজ্য

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অর্থের অপব্যবহার রোধে ৯৬ ঘণ্টার জন্য এমএফএস ও পি-টু-পি ইন্টারনেট ব্যাংকিং সেবায় সীমাবদ্ধতা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

2026-02-09T12:53:44+00:00
2026-02-09T12:53:44+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চার দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৩ পিএম   (ভিজিট : ১১২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্থের অপব্যবহার রোধে মোবাইল ব্যাংকিং সেবা (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিং সেবায় সাময়িক বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (৮ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট–১ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এমএফএস এবং ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) আওতাধীন আইবিএফটি ব্যবস্থার মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি (পি-টু-পি) লেনদেনের সম্ভাব্য অপব্যবহার রোধে নির্দিষ্ট সময়ের জন্য সীমা নির্ধারণ করা হয়েছে।

এই সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৯৬ ঘণ্টা মোবাইল ব্যাংকিংয়ের ব্যক্তি হিসাবের লেনদেনে সীমাবদ্ধতা কার্যকর থাকবে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, নির্বাচন উপলক্ষে এমএফএস সংক্রান্ত যেকোনো অভিযোগ গ্রহণ ও দ্রুত নিষ্পত্তির জন্য প্রতিটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডারকে নিজস্ব কুইক রেসপন্স সেল গঠন করতে হবে।

এ সময় এমএফএস প্রোভাইডারদের সব ধরনের লেনদেন সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণের আওতায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। কোনো সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেন শনাক্ত হলে দ্রুত সংশ্লিষ্ট থানায় তা অবহিত করতে হবে।

এছাড়া নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, নির্ধারিত এই ৯৬ ঘণ্টা সময়ে ব্যক্তি থেকে ব্যক্তি ইন্টারনেট ব্যাংকিং লেনদেন (আইবিএফটির মাধ্যমে) সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। একইসঙ্গে এমএফএস প্রোভাইডার ও ব্যাংকগুলোকে নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজন অনুযায়ী সব ধরনের সহযোগিতা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।




  বিষয়:   এমএফএস সীমা  মোবাইল ব্যাংকিং বন্ধ  ইন্টারনেট ব্যাংকিং আইবিএফটি  নির্বাচন ২০২৬  বাংলাদেশ ব্যাংক নির্দেশনা  বিকাশ নগদ রকেট  পিটুপি লেনদেন 



Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy