ওয়ান ব্যাংক পিএলসি এর গুলশান এভিনিউতে ব্যাংকিং সেবা চালু

অনলাইন ডেস্ক

অর্থ-বানিজ্য

গ্রাহকদের জন্য আরও সুবিধাজনক, আধুনিক ও নিরাপদ ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে ওয়ান ব্যাংক পিএলসি সম্প্রতি ঢাকার গুলশান

2026-02-09T18:17:07+00:00
2026-02-09T18:17:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ওয়ান ব্যাংক পিএলসি এর গুলশান এভিনিউতে ব্যাংকিং সেবা চালু
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১৭ পিএম   (ভিজিট : ৭৭)
X

গ্রাহকদের জন্য আরও সুবিধাজনক, আধুনিক ও নিরাপদ ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে ওয়ান ব্যাংক পিএলসি সম্প্রতি ঢাকার গুলশান এভিনিউতে নতুন সিআরএম সুবিধা উদ্বোধন করেছে। 

এ উদ্যোগের মাধ্যমে গ্রাহকসেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার ও নিরাপদ ব্যাংকিং সমাধান প্রদানে ব্যাংকের অঙ্গীকার আরও দৃঢ় হলো।

ব্যাংকের পরিচালক অনন্যা দাস গুপ্ত নতুন সিআরএম সুবিধা উদ্বোধন করেন এবং এ সময় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমান সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 

এই উদ্বোধনের মাধ্যমে ওয়ান ব্যাংক পিএলসি তার সেবার সংযোগস্থলসমূহ আধুনিকায়ন, গ্রাহক অভিজ্ঞতা উন্নয়ন এবং দেশব্যাপী ব্র্যান্ড উপস্থিতি আরও শক্তিশালী করার চলমান কৌশলকে তুলে ধরেছে। 

নতুন সিআরএম বুথটি ব্যাংকের গুলশান ইসলামি ব্যাংকিং শাখা, ৯৭, বীর উত্তম মীর শওকত সড়ক (গুলশান এভিনিউ), গুলশান, ঢাকায় উদ্বোধন করা হয়।






Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy