দাম বাড়ার সর্বোচ্চ সীমায় আড়াই ডজন প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

অর্থ-বানিজ্য

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৯ ফেব্রুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম

2026-02-09T18:31:29+00:00
2026-02-09T18:31:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দাম বাড়ার সর্বোচ্চ সীমায় আড়াই ডজন প্রতিষ্ঠান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩১ পিএম   (ভিজিট : ৪৫)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি



সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৯ ফেব্রুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এতে মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ।

এই ঊর্ধ্বমুখী বাজারে দাম বাড়ার তালিকায় থাকা ৩০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম একদিনে যতটা বাড়া সম্ভব ততটাই বেড়েছে। এমনকি লেনদেনের বেশিরভাগ সময় দিনের সর্বোচ্চ দামে বিপুল ক্রয় আদেশ আসলেও এই প্রতিষ্ঠানগুলোর বিক্রয় আদেশের ঘর শূন্য পড়ে থাকে।


অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। ফলে এ বাজারটিতেও মূল্য সূচকের উত্থান হয়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ।

এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতেই সূচকের ঊর্ধ্বমুখিতার দেখা মেলে। লেনদেনের প্রথম আধাঘণ্টার মধ্যেই এক ডজন প্রতিষ্ঠানের শেয়ার দিনের সর্বোচ্চ দামে চলে আসে। লেনদেনের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সর্বোচ্চ পরিমাণ দাম বাড়ার তালিকাও বড় হতে থাকে।

এতে লেনদেনের শেষ পর্যন্ত ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, পিপলস লিজিং, এফএএস ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স, বে-লিজিং, জিএসপি ফাইন্যান্স, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, ঢাকা ডাইং, প্রিমিয়ার লিজিং, উত্তরা ফাইন্যান্স, জাহিন স্পিনিং, ফারইস্ট ফাইন্যান্স, এএফসি এগ্রো, সিএনএ টেক্সটাইল, মাইডস ফাইন্যান্স, এবি ব্যাংক, ফার্স্ট ফাইন্যান্স, ফিনিক্স ফাইন্যান্স, একটিভ ফাইন, ন্যাশনাল ব্যাংক, রিজেন্ট টেক্সটাইল, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, আইসিবি ইসলামী ব্যাংক, আইএফআইসি, সাইফ পাওয়ার টেক, ইউনিয়ন ক্যাপিটাল, ফ্যামেলি টেক্সটাইল, রিং শাইন, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, তুং হাই নিটিং এবং এপোল ইস্পান এই ৩০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বড়ার সর্বোচ্চ সীমায় লেনদেন হয়।

এই আড়াই ডজন প্রতিষ্ঠান দাপট দেখানোর পাশাপাশি আরও বেশ কিছু প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার সর্বোচ্চ সীমার কাছাকাছি চলে আসে। সেই সঙ্গে দাম বাড়ার তালিকায় নাম লেখায় সিংহভাগ প্রতিষ্ঠান। এতে দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ৩২৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ৩৭টির। আর ৩৩টির দাম অপরিবর্তিত রয়েছে।

ভালো কোম্পানি বা ১০ শতাংশ অথবা তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬৯টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে ১৯টির দাম কমেছে এবং ২৩টির দাম অপরিবর্তিত রয়েছে। মাঝারি মানের বা ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া ৭১টি কোম্পানির শেয়ার দাম বাড়ার বিপরীতে ৪টির দাম কমেছে এবং ৪টির দাম অপরিবর্তিত রয়েছে।


বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার কারণে ‘জেড’ গ্রুপে স্থান হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৮৭টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৩টির এবং ৬টির দাম অপরিবর্তিত রয়েছে। আর তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে ২০টির দাম বেড়েছে। বিপরীতে ২টির দাম কমেছে এবং ১২টির দাম অপরিবর্তিত রয়েছে।

এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৮২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩১১ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৭ পয়েন্টে অবস্থান করছে। আর বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৩৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩১ পয়েন্টে উঠে এসেছে।

সবকটি মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৬৪৬ কোটি ১৬ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪৭৮ কোটি ৫৩ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ১৬৭ কোটি ৬৩ লাখ টাকা।


এই লেনদেনে সব থেকে বড় ভূমিকা রেখেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ার। কোম্পানিটির ২০ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৭৯ লাখ টাকার। ১৮ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ঢাকা ব্যাংক।

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- ইসলামী ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ব্র্যাক ব্যাংক, ফাইন ফুডস, মুন্নু ফেব্রিক্স, সায়হান টেক্সটাইল এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস।

অন্য শেয়ারবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১০৯ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৯২ প্রতিষ্ঠানের মধ্যে ১৩০টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৪১টির এবং ২১টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৮ কোটি ৮৫ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৬ কোটি ৩৩ লাখ টাকা।






Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy