ফুলবাড়ীতে ধানের শীষের পক্ষে ব্যারিস্টার একেএম কামরুজ্জামানের মিছিল

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুর-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার একেএম কামরুজ্জামানের পক্ষে ধানের শীষ প্রতীকের মিছিলে জনতার ঢল নেমেছে।সোমবার বিকেলে ফুলবাড়ী

2026-02-09T18:24:36+00:00
2026-02-09T18:24:36+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ফুলবাড়ীতে ধানের শীষের পক্ষে ব্যারিস্টার একেএম কামরুজ্জামানের মিছিল
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:২৪ পিএম   (ভিজিট : ৭২)
X

দিনাজপুর-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার একেএম কামরুজ্জামানের পক্ষে ধানের শীষ প্রতীকের মিছিলে জনতার ঢল নেমেছে। সোমবার বিকেলে ফুলবাড়ী সরকারি কলেজ মাঠ থেকে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতি বলেন, ফুলবাড়ী-পার্বতীপুরসহ দেশের নেতৃত্ব কার হাতে যাবে—সেই বিষয়টি বিবেচনা করেই ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এ অঞ্চলের মানুষ শান্তিতে বসবাস করবে, না কি সন্ত্রাসী ও ভূমিদস্যুদের দৌরাত্ম্য বাড়বে—সে সিদ্ধান্ত ভোটারদের নিতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের নেতৃত্ব মৌলবাদী ও উগ্রপন্থীদের হাতে যাবে, না কি প্রগতিশীল ও স্বাধীনতার পক্ষের দেশপ্রেমিকদের হাতে থাকবে—এ বিষয়েও জনগণকে সচেতন হতে হবে। দেশ ও এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দল-মতের ঊর্ধ্বে উঠে সকল শ্রেণি-পেশা ও ধর্ম-বর্ণের মানুষকে একত্রিত হয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার একেএম কামরুজ্জামান। তিনি বলেন, এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে ধানের শীষে ভোট দেওয়ার বিকল্প নেই।

এছাড়াও বক্তব্য দেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, সাবেক পৌর মেয়র মাহমুদ আলম লিটন, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান নবীউল ইসলাম, যুবদলের আহ্বায়ক আবু সাইদ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল হাছান মোল্যা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মখলেছুর রহমান নবাবসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মিছিলে বিভিন্ন স্তরের কয়েক হাজার নেতা-কর্মী ও সাধারণ নারী-পুরুষ অংশগ্রহণ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy