গাজীপুর-২ আসনে জাপা বিজয় নিয়ে বাড়ি ফিরবে: মাহবুব আলম মামুন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ২ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এড: মাহবুব আলম মামুন বলেছেন, আসন্ন নির্বাচন

2026-02-09T19:31:20+00:00
2026-02-09T19:31:20+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গাজীপুর-২ আসনে জাপা বিজয় নিয়ে বাড়ি ফিরবে: মাহবুব আলম মামুন
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩১ পিএম   (ভিজিট : ১০৩)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ২ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এড: মাহবুব আলম মামুন বলেছেন, আসন্ন নির্বাচন সুষ্ঠ হলে গাজীপুর ২ আসনে বিপুল ভোটে জাতীয় পার্টি বিজয় নিয়ে বাড়ি ফিরবে। 

সোমবার বিকেলে টঙ্গীতে নির্বাচনী প্রচারনার শেষ দিনে মিছিলে উপস্থিত হয়ে এই কথা বলেন তিনি। 

তিনি আরও বলেন নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির নেতাকর্মীদের হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে। সুষ্ঠ নির্বাচন হলে লাঙ্গল প্রতীক বিপুল ভোট বিজয়ী হবে। সাধারণ ভোটারদের প্রতি আহবান সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে লাঙ্গল প্রতীকে ভোট দেবেন এবং গণভোটে না ভোট দেবেন। 

এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য আল আমিন, টঙ্গী পশ্চিম থানার সভাপতি আব্দুল করিম, পূর্ব থানার সাবেক সাধারণ সম্পাদক লুৎফর রহমান, ৪৯ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আলমগীর রেজা, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, ৪৬নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক স্বাধীন মাতবার,  বৃহত্তর টঙ্গী থানা  স্বেচ্ছাসেবক পার্টির সাবেক সভাপতি জাহিদুজ্জামানসহ মহানগর ও থানা এবং ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন নেতাকর্মী। 

এর আগে টঙ্গীর শালিকচুরা এলাকা থেকে এড. মাহবুব আলম মামুনের নেতৃত্বে মিছিল শুরু করে জাতীয়পার্টির নেতাকর্মীরা। মিছিলটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে মিলগেট এলাকায় এসে শেষ হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy