নির্বাচন ঘিরে অবৈধ অস্ত্রের ব্যবহার ঠেকাতে সর্বদা প্রস্তুত সেনাবাহিনী

অনলাইন ডেস্ক

জাতীয়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্রের ব্যবহার ঠেকাতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে

2026-02-09T19:46:24+00:00
2026-02-09T19:46:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নির্বাচন ঘিরে অবৈধ অস্ত্রের ব্যবহার ঠেকাতে সর্বদা প্রস্তুত সেনাবাহিনী
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪৬ পিএম   (ভিজিট : ২৬০)
দেশীয় অস্ত্রসহ অস্ত্র কারবারিকে গ্রেপ্তারের পর আয়োজিত সংবাদ সম্মেলন
X

দেশীয় অস্ত্রসহ অস্ত্র কারবারিকে গ্রেপ্তারের পর আয়োজিত সংবাদ সম্মেলন


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্রের ব্যবহার ঠেকাতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ২৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ।

 তিনি বলেন, নির্বাচনকে ঘিরে কেউ যেন অস্ত্রের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ তিন অস্ত্র কারবারিকে গ্রেপ্তারের পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচন সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা

লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ জানান, গত তিন দিনে ঢাকার বিভিন্ন এলাকা থেকে প্রায় ২১টি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। তিনি বলেন,
“আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং নির্বাচনকে সামনে রেখে আমাদের তৎপরতা আরও জোরদার করা হয়েছে, যাতে কোনো পক্ষ অবৈধ অস্ত্র ব্যবহার করে আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে।”

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান

অস্ত্র উদ্ধারের বিষয়ে তিনি জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাভারের চাপাইন এলাকায় অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক কারবারিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— গালিব ইমতিয়াজ নাহিদ, রবিউল ইসলাম বাবু ওরফে মেশিন বাবু এবং মাসুদ রানা আলভী ওরফে শুটার মাসুদ। অভিযানের সময় তাদের আরেক সহযোগী স্বপন শেখ পালিয়ে যায়।

উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ

অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে, ৩টি ৭.৬৫ মি.মি. পিস্তল, ৪টি পিস্তলের ম্যাগাজিন, ১৫ রাউন্ড ৭.৬৫ মি.মি. পিস্তল অ্যামুনিশন, ৫ রাউন্ড ৬.৩৫ মি.মি. পিস্তল অ্যামুনিশন, ৬ রাউন্ড শর্টগান কার্তুজ, ৮টি রামদা, ৫টি সামুরাই

এছাড়া গত ১৫ দিনে বসিলা আর্মি ক্যাম্প ও মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা থেকে ৪টি এবং পোস্তগোলার জুরাইন কবরস্থান এলাকা থেকে ১টি পিস্তল উদ্ধার করা হয়েছে। পৃথক দুটি অভিযানে ১০ হাজার ও ১২ হাজার পিস ইয়াবাও উদ্ধার করা হয়।

রাজনৈতিক পরিচয় নিয়ে বক্তব্য

গ্রেপ্তারকৃতদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে জানতে চাইলে লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ বলেন,
“আমরা কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কাউকে গ্রেপ্তার করিনি। আমরা যাদের আটক করেছি, তারা সন্ত্রাসী ও অস্ত্র কারবারি হিসেবেই পরিচিত। এখন পর্যন্ত তাদের কোনো রাজনৈতিক পরিচয়ের তথ্য আমাদের কাছে নেই।”

তিনি আরও জানান, আগের অভিযানে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy