ভুলে গ্রাহকদের কাছে ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন পাঠাল ক্রিপ্টো প্রতিষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ 'বিথাম্ব' ভুলবশত গ্রাহকদের কাছে প্রায় ৪৪ বিলিয়ন ডলার মূল্যের বিটকয়েন বিতরণ করেছে। খবর

2026-02-09T20:29:41+00:00
2026-02-09T20:29:41+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভুলে গ্রাহকদের কাছে ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন পাঠাল ক্রিপ্টো প্রতিষ্ঠান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৯ পিএম   (ভিজিট : ৪২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি





দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ 'বিথাম্ব' ভুলবশত গ্রাহকদের কাছে প্রায় ৪৪ বিলিয়ন ডলার মূল্যের বিটকয়েন বিতরণ করেছে। খবর রয়টার্স।শনিবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, একটি প্রমোশনাল ক্যাম্পেইনের অংশ হিসেবে এ অনিচ্ছাকৃত বিতরণ ঘটে। ফলে এক্সচেঞ্জটিতে হঠাৎ বড় ধরনের বিক্রির চাপ তৈরি হয়।

বিথাম্ব জানায়, শুক্রবারের ঘটনায় প্রায় ৬ লাখ ২০ হাজার বিটকয়েন ভুলভাবে গ্রাহকদের অ্যাকাউন্টে জমা হয়ে যায়। বর্তমান বাজারদরে এসব বিটকয়েনের মূল্য প্রায় ৪৪ বিলিয়ন ডলার। তবে দ্রুত পদক্ষেপ নিয়ে ৩৫ মিনিটের মধ্যে সংশ্লিষ্ট ৬৯৫ জন গ্রাহকের ট্রেডিং ও উত্তোলন সাময়িকভাবে স্থগিত করা হয়। মোট বিতরণকৃত বিটকয়েনের ৯৯ দশমিক ৭ শতাংশ পুনরুদ্ধার সম্ভব হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

প্রতিবেদন অনুযায়ী, বিথাম্বের পরিকল্পনা ছিল প্রতিটি ব্যবহারকারীকে ন্যূনতম ২ হাজার কোরিয়ান উন (প্রায় ১ দশমিক ৪০ ডলার) নগদ পুরস্কার দেয়ার। কিন্তু সিস্টেমজনিত ত্রুটির কারণে নির্বাচিত গ্রাহকরা প্রত্যেকে অন্তত ২ হাজার বিটকয়েন পেয়ে যান।

এক বিবৃতিতে বিথাম্ব বলেছে, এ ঘটনা কোনো ধরনের হ্যাকিং বা নিরাপত্তা লঙ্ঘনের সঙ্গে সম্পর্কিত নয়। সিস্টেম নিরাপত্তা বা গ্রাহকের সম্পদ ব্যবস্থাপনায় কোনো সমস্যা হয়নি।

তবে দেশটির আর্থিক নিয়ন্ত্রক সংস্থাগুলো ভিন্ন উদ্বেগ প্রকাশ করেছে। ফিন্যান্সিয়াল সার্ভিসেস কমিশনসহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রকরা এক যৌথ বিবৃতিতে বলেন, এ ঘটনা ভার্চুয়াল অ্যাসেট খাতের দুর্বলতা ও ঝুঁকি স্পষ্ট করেছে। জরুরি বৈঠকের পর তারা জানায়, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণব্যবস্থা, সম্পদ ধারণ ও পরিচালনায় অনিয়ম পাওয়া গেলে বিথাম্বসহ অন্যান্য ক্রিপ্টো এক্সচেঞ্জে সরেজমিন পরিদর্শন চালানো হবে।

ঘটনার প্রভাবে শুক্রবার সন্ধ্যায় বিথাম্বে বিটকয়েনের দাম সাময়িকভাবে ১৭ শতাংশ কমে ৮ কোটি ১১ লাখ কোরিয়ান উনে নেমে আসে। পরে দাম ঘুরে দাঁড়িয়ে সর্বশেষ ১০ কোটি ৪৫ লাখ কোরিয়ান উনের কাছাকাছি লেনদেন হয়েছে।

দক্ষিণ কোরিয়ার ক্রিপ্টো বাজারে বিথাম্ব বর্তমানে আপবিটের পরে দ্বিতীয় অবস্থানে রয়েছে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy