চার জাহাজ কিনতে চীনের সঙ্গে ২ হাজার ৪৮৬ কোটি টাকার চুক্তি

অনলাইন ডেস্ক

জাতীয়

রাষ্ট্রায়ত্ত জাহাজ পরিবহন সংস্থা বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জন্য চারটি জাহাজ কিনতে চীনের সঙ্গে ২ হাজার ৪৮৬ কোটি

2026-02-09T20:49:00+00:00
2026-02-09T20:49:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চার জাহাজ কিনতে চীনের সঙ্গে ২ হাজার ৪৮৬ কোটি টাকার চুক্তি
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৯ পিএম   (ভিজিট : ৪৪)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

রাষ্ট্রায়ত্ত জাহাজ পরিবহন সংস্থা বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জন্য চারটি জাহাজ কিনতে চীনের সঙ্গে ২ হাজার ৪৮৬ কোটি টাকার ফ্রেমওয়ার্ক চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। গতকাল এ বিষয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে এ চুক্তি স্বাক্ষর হয়েছে। এ চুক্তির আওতায় শিগগিরই অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও চীনের এক্সিম ব্যাংকের মধ্যে একটি ঋণচুক্তি স্বাক্ষর হবে বলে সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে।

বিএসসির চার জাহাজ ক্রয় প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে এ ফ্রেমওয়ার্ক চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং চীন সরকারের পক্ষে বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন স্বাক্ষর করেন। চুক্তিমূল্য ১ দশমিক ৬৭ বিলিয়ন আরএমবি, বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ ২ হাজার ৪৮৬ কোটি ৩১ লাখ টাকা।

এ প্রকল্পের মাধ্যমে বিএসসির জন্য দুটি ক্রুড অয়েল, একটি মাদার ট্যাংকার এবং একটি মাদার বাল্ক ক্যারিয়ার কেনা হবে। এগুলো বিএসসির অপরিশোধিত তেল ও প্রয়োজনীয় পণ্য পরিবহনের ক্ষমতা বাড়াবে, যা দীর্ঘমেয়াদে দেশের জ্বালানি নিরাপত্তা বৃদ্ধি ও জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করতে অবদান রাখবে।

ফ্রেমওয়ার্ক চুক্তির আওতায় চীন সরকার এ প্রকল্পের জন্য ২ শতাংশ সুদহারে নমনীয় ঋণ দেবে। ঋণ পরিশোধের সময় নির্ধারণ করা হয়েছে পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ২০ বছর।

বাংলাদেশে চীনা দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে এ ফ্রেমওয়ার্ক চুক্তির বিষয়টি উল্লেখ করে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে।

এতে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘এ চারটি নতুন জাহাজ সংগ্রহ প্রকল্প বাংলাদেশের নৌ-পরিবহন সক্ষমতা বাড়াবে, বৈদেশিক বাণিজ্যের আরো প্রসারে সহায়তা করবে এবং সমুদ্রপথে দেশটির স্বায়ত্তশাসন উন্নত করবে। চীন বাংলাদেশের জনগণের প্রতি সুপ্রতিবেশীসুলভ ও বন্ধুত্বের নীতি অব্যাহত রাখবে এবং দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে, যা বাংলাদেশের মানুষের জন্য আরো সুফল বয়ে আনবে।

জাহাজের বহর বাড়ানোর মাধ্যমে বিএসসির আয় ও মুনাফা বৃদ্ধির কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে আগামী পাঁচ বছরে ২২টি জাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটির পর্ষদ। এরই মধ্যে ১৫টি জাহাজ কেনার প্রক্রিয়া অনেকটাই এগিয়েছে। বাকি সাতটি জাহাজ কিনতে অর্থায়নের উৎস অনুসন্ধানের জন্য প্রিলিমিনারি ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (প্রি-ডিপিপি) অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কাছে পাঠিয়েছে সংস্থাটি। বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে বিএসসির জন্য পাঁচটি জাহাজ কেনার উদ্যোগ নেয়া হয়েছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy