পাকিস্তানকে রাজি করাতে বাংলাদেশকে পাশে চাইছে আইসিসি

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠিত চলমান টি২০ বিশ্বকাপকে ঘিরে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পাকিস্তানকে রাজি করাতে বাংলাদেশকে পাশে চাইছে

2026-02-09T21:14:10+00:00
2026-02-09T21:14:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাকিস্তানকে রাজি করাতে বাংলাদেশকে পাশে চাইছে আইসিসি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১৪ পিএম   (ভিজিট : ৩৪)
লাহোরে আইসিসির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি
X

লাহোরে আইসিসির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি

ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠিত চলমান টি২০ বিশ্বকাপকে ঘিরে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পাকিস্তানকে রাজি করাতে বাংলাদেশকে পাশে চাইছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অনুরোধ এবং আইসিসির কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে রোববার রাতে লাহোরে গিয়ে বৈঠকে অংশ নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।  
পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের সমর্থনের কারণে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিতে পারে। অন্যদিকে, বাংলাদেশের জন্যও এতে সুবিধা রয়েছে। বিশ্বকাপে অংশ না নিলে যে আর্থিক ক্ষতির আশঙ্কা ছিল, তা এভাবে প্রতিরোধ করা সম্ভব হবে এবং ভবিষ্যতে বিদেশি দলের বাংলাদেশ সফরে জটিলতা এড়ানো যাবে।
বৈঠকে আইসিসির ডেপুটি চেয়ারম্যানসহ অন্যান্য সদস্য দেশের প্রতিনিধিরাও অংশ নেন। পাকিস্তান সরকারের পক্ষ থেকে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্তের কথা ঘোষণা হওয়ার পর আইসিসি পাকিস্তানের অবস্থান পুনর্বিবেচনার চেষ্টা করছে।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল মধ্যরাতে লাহোর পৌঁছে পিসিবির প্রধান নির্বাহী সালমান নাসিরের সঙ্গে বৈঠক করেন। পরে পাকিস্তান ও বাংলাদেশ দু’দেশের প্রতিনিধির উপস্থিতিতে আইসিসির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy