‘বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় খেলা দেখার আগ্রহ নেই’

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

জাতীয় দলের সাবেক তারকা পেসার হাসিবুল হোসেন শান্ত বলেন, ‘বাংলাদেশ খেলছে না এরপর তো আর কিছু দেখার নেই।

2026-02-09T22:07:55+00:00
2026-02-09T22:07:55+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
‘বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় খেলা দেখার আগ্রহ নেই’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৭ পিএম   (ভিজিট : ৫৯)
বাংলাদেশ টি২০ ক্রিকেট দল
X

বাংলাদেশ টি২০ ক্রিকেট দল


জাতীয় দলের সাবেক তারকা পেসার হাসিবুল হোসেন শান্ত বলেন, ‘বাংলাদেশ খেলছে না এরপর তো আর কিছু দেখার নেই। বাংলাদেশ থাকলে তো ফলো করবো, সোজা সাপ্টা কথা। বাংলাদেশ নেই তাই বিশ্বকাপ দেখার কোনো আগ্রহ নেই। যদি বাংলাদেশ থাকত তাহলে বিশ্লেষণ করতাম, কীভাবে, কী করলে জিতবে তা জানাতাম।’
বিশ্বকাপের প্রথম দিনই আয়োজকরা টের পেয়েছে দর্শকদের অনাগ্রহরে বিষয়। ভারতে প্রায় খালি গ্যালারি নিয়েই হয়েছে টাইগারদের পরিবর্তে খেলা স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ। অন্যদিকে শ্রীলঙ্কাতে দর্শক না পেয়ে পাকিস্তান ও নেদারল্যান্ডসের ম্যাচে দেয়া হয় টিকিট ছাড়াই ম্যাচ দেখার সুযোগ। বাংলাদেশ থাকলে দৃশ্যটা ভিন্ন হতে পারতো বলে মনে করেন সাবেক এ ক্রিকেটার।
হাসিবুল হোসেন শান্ত আরও বলেন, ‘শ্রীলংকায় যে মাঠে খেলা হবে যদি বাংলাদেশ থাকতো তাহলে দর্শক বেশি হতো। ভারত-পাকিস্তান বাদে বাংলাদেশের দর্শক না থাকলে মাঠ এমনি থাকবে আর এটা সবাই জানে।’
বাংলাদেশ বিশ্বকাপে না গেলেও খেলা থেমে নেই টাইগারদের। অদম্য টি২০ কাপে ব্যস্ত সময় পার করছে তিনটি দল। রান ও প্রতিদ্বন্দ্বিতায় ম্যাচগুলোও হচ্ছে জমজমাট। তবে দলে থাকা ক্রিকেটারদের বিশ্বকাপে না যেতে পারার ক্ষতে প্রলেপ দিতে পারবে এ টুর্নামেন্ট প্রশ্ন ছিলো হাসিবুল শান্তর কাছে।
তিনি বলেন, ‘বিশ্বকাপ তো বিশ্বকাপই এটার সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। তারপরও বিসিবি চেষ্টা করছে আর্থিকভাবে কিছুটা পুষিয়ে দিতে।’







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy