শুক্রবার সকাল ১০টার মধ্যে ভোট গণনা সম্পন্ন হবে: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা বিলম্বিত হওয়ার কোনো

2026-02-10T10:05:00+00:00
2026-02-10T10:05:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শুক্রবার সকাল ১০টার মধ্যে ভোট গণনা সম্পন্ন হবে: ইসি সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৫ এএম   (ভিজিট : ১২৪)
X

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই। প্রতিটি ব্যালট গণনা করা হবে এবং ভোটগ্রহণ শেষ হওয়ার পর শুক্রবার সকাল ১০টার মধ্যেই ভোট গণনার কাজ সম্পন্ন হবে।


সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ইসি সচিব এসব কথা বলেন। তিনি জানান, ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হবে এবং পরের দিন সকাল ১০টার মধ্যে সব আসনের ভোট গণনা শেষ করা হবে।

গণভোটের কারণে ভোট গণনায় তিন থেকে পাঁচ দিন সময় লাগবে—এমন প্রচারণার বিষয়ে জানতে চাইলে আখতার আহমেদ বলেন, ‘ভোট গণনা শেষ করতে পাঁচ দিন সময় লাগার কোনো সম্ভাবনা নেই। প্রতিটি ব্যালটকে যথাযথভাবে গণনা করতে সময় লাগবে। সব আসনে ভোটার সংখ্যা সমান নয়। তাছাড়া দ্রুত ভোট গণনা করতে চাই কর্মকর্তারা, তাই কেউ ব্যালট নিয়ে বসে থাকবে না।’

তিনি আরও বলেন, ‘ভোট নিয়ে এখন আর কোনো শঙ্কা নেই। নির্বাচনের জন্য সময় সীমিত। আগামীকাল সকাল থেকে সব ধরনের প্রচারণা বন্ধ থাকবে। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচারণা বন্ধ রাখার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে এবং ডিজিটাল প্রচারণা নিবিড়ভাবে মনিটর করা হবে।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সচিব বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি ভালো এবং মারাত্মক কোনো ঘটনা ঘটেনি। তবে নির্বাচনি সহিংসতায় দুটি প্রাণহানির ঘটনাকে ‘দুঃখজনক ও নিন্দনীয়’ হিসেবে উল্লেখ করেন তিনি।

রাজনৈতিক নেতাদের বক্তব্য ও পাল্টাপাল্টি অভিযোগ প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, ‘মিছিল ও মিটিংয়ে বক্তব্য ও পাল্টা বক্তব্য নির্বাচনের অংশ। এখন পর্যন্ত এসব বক্তব্য শালীনতার মধ্যেই রয়েছে বলে আমরা মনে করি।’






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy