সন্ত্রাসমুক্ত কেশবপুর গড়ার ঘোষণা আবুল হোসেন আজাদের

কেশবপুর (যশোর) প্রতিনিধি

সারাবাংলা

যশোর-৬ (কেশবপুর) আসনে ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আবুল হোসেন আজাদ বলেছেন, ‘আপনাদের ভোটের মাধ্যমে আগামী ১২

2026-02-10T10:48:43+00:00
2026-02-10T10:48:43+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
সন্ত্রাসমুক্ত কেশবপুর গড়ার ঘোষণা আবুল হোসেন আজাদের
কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৮ এএম   (ভিজিট : ৮০)
X

যশোর-৬ (কেশবপুর) আসনে ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আবুল হোসেন আজাদ বলেছেন, ‘আপনাদের ভোটের মাধ্যমে আগামী ১২ ফেব্রুয়ারি যদি আমি নির্বাচিত হই তাহলে আগামীর কেশবপুর হবে শান্তির কেশবপুর, উন্নয়নের কেশবপুর, স্বস্তির কেশবপুর। আপনারা আমাকে নির্বাচিত করলে আমি সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ও ঘের দখল মুক্ত কেশবপুর গড়তে চাই’।

সোমবার বিকেলে কেশবপুর শহরের পাবলিক ময়দানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির উদ্যোগে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

কেশবপুর পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহধর্ম বিষয়ক স¤পাদক অমলেন্দু দাস অপু ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।

এ সময় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দুপুরের পর থেকে মিছিল সহকারে কেশবপুর পাবলিক ময়দানে উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সমর্থকরা উপস্থিত হতে থাকেন। জনসভা শুরুর আগেই মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। জনসভা শেষে কেশবপুর শহরে মিছিল করা হয়।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy