ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদিকে ছয় বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের একটি আদালত শান্তিতে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদিকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছে।রবিবার তাঁর আইনজীবী মোস্তফা নিলি বলেন, নার্গিসকে অপরাধ

2026-02-10T13:17:13+00:00
2026-02-10T13:17:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদিকে ছয় বছরের কারাদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১৭ পিএম   (ভিজিট : ৮১)
শান্তিতে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদি
X

শান্তিতে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদি

ইরানের একটি আদালত শান্তিতে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদিকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছে।

রবিবার তাঁর আইনজীবী মোস্তফা নিলি বলেন, নার্গিসকে অপরাধ করার উদ্দেশ্যে জড়ো হওয়া ও এতে যোগসাজশের দায়ে ছয় বছরের কারাদণ্ড এবং দুই বছরের দেশত্যাগ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া অপপ্রচারের দায়ে আরও দেড় বছরের কারাদণ্ডও দেওয়া হয়েছে।


ইরানের আইন অনুযায়ী সব সাজা একসাথে কার্যকর হয়, তাই নার্গিসকে মোট ছয় বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।

ইরানের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে এবং নারীদের বাধ্যতামূলক পোশাক নীতির বিরুদ্ধে সোচ্চার থাকার কারণে গত ২৫ বছর ধরে তিনি বারবার বিচারের মুখোমুখি হয়েছেন এবং কারাগারে ছিলেন। ২০২৩ সালে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে তাঁর কর্মসূচির স্বীকৃতিস্বরূপ শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy