রায়পুর বিএনপি ও জামায়াত প্রার্থীদের পৃথক সংবাদ সম্মেলনে নির্বাচনী ইশতেহার ঘোষণা

রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধি

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের বিএনপি ও জামায়াতে ইসলামী মনোনীত দুই প্রার্থী পৃথক সংবাদ

2026-02-10T13:42:49+00:00
2026-02-10T13:42:49+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রায়পুর বিএনপি ও জামায়াত প্রার্থীদের পৃথক সংবাদ সম্মেলনে নির্বাচনী ইশতেহার ঘোষণা
রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৪২ পিএম   (ভিজিট : ১৫৭)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের বিএনপি ও জামায়াতে ইসলামী মনোনীত দুই প্রার্থী পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

ইশতেহারে রায়পুরের সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে অগ্রাধিকার, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে।

বিএনপির প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া ও জামাতের প্রার্থী মাস্টার রুহুল আমিন ভূঁয়া ইশতেহার ঘোষণা কালে বলেন, দীর্ঘদিন ধরে রায়পুরবাসী নানা বঞ্চনার শিকার। নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট সংস্কার, শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন, চরাঞ্চল সংরক্ষণ, মাদক নির্মূল, নারীর ক্ষমতায়ন, দুর্নীতি দমন, নদীভাঙন রোধ ও জলাবদ্ধতা নিরসনের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এছাড়া সাধারণ মানুষের নিরাপত্তা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং বিনোদন সুবিধা সম্প্রসারণেও কাজ করা হবে।

অনুষ্ঠানে বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy