অনুমোদন ছাড়া ৬ দিন ড্রোন উড়তে পারবেনা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকে আগামী রোববার (১৫ ফেব্রুয়ারি) পর্যন্ত, মোট ৬ দিন

2026-02-10T14:56:09+00:00
2026-02-10T14:56:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অনুমোদন ছাড়া ৬ দিন ড্রোন উড়তে পারবেনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৬ পিএম   (ভিজিট : ৪৬)
ফাইল ছবি
X

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকে আগামী রোববার (১৫ ফেব্রুয়ারি) পর্যন্ত, মোট ৬ দিন সারা দেশে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অনুমোদনহীন সব ধরনের ড্রোন উড্ডয়ন বন্ধ থাকবে। 

বেবিচকের জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 


তিনি জানান, নিষেধাজ্ঞার সময়কালে কেবল প্রতিরক্ষা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ড্রোন উড্ডয়নের অনুমতি থাকবে। এ ছাড়া অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ড্রোন উড়াতে পারবে না।

নিষেধাজ্ঞা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনকে ঘিরে নিরাপত্তা জোরদার করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy