গাজীপুরে ধানের শীষের পক্ষে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের গণমিছিল

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের রাজনৈতিক অঙ্গনে এক ব্যতিক্রমী ও তাৎপর্যপূর্ণ ঘটনার সাক্ষী হয়েছে নগরবাসী। এই প্রথম সনাতন ধর্মাবলম্বী নারীরা প্রকাশ্যে রাজপথে

2026-02-10T15:11:27+00:00
2026-02-10T15:11:27+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গাজীপুরে ধানের শীষের পক্ষে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের গণমিছিল
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১১ পিএম   (ভিজিট : ১৭২)
X

গাজীপুরের রাজনৈতিক অঙ্গনে এক ব্যতিক্রমী ও তাৎপর্যপূর্ণ ঘটনার সাক্ষী হয়েছে নগরবাসী। এই প্রথম সনাতন ধর্মাবলম্বী নারীরা প্রকাশ্যে রাজপথে নেমে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেছেন। শান্তি, সম্প্রীতি ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে আয়োজিত এই গণমিছিল স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে টঙ্গী পূর্ব, পশ্চিম ও গাছা থানার হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সমন্বয় কমিটির উদ্যোগে গণমিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি টঙ্গীর আশরাফ সেতু এলাকা থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় আশরাফ সেতু মার্কেট এলাকায় এসে শেষ হয়।

গণমিছিলের নেতৃত্ব দেন টঙ্গী পূর্ব, পশ্চিম ও গাছা থানার হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক এবং গাজীপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ জসিম উদ্দিন ভাট। তাঁর নেতৃত্বে শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারী প্রকাশ্যে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

মিছিলে অংশগ্রহণকারী নারীরা বলেন, তারা শান্তিপূর্ণ সহাবস্থান, ধর্মীয় সম্প্রীতি এবং গণতন্ত্রের অধিকার পুনরুদ্ধারের লক্ষ্যে রাজপথে নেমেছেন। দেশ ও জনগণের স্বার্থে তারা ধানের শীষের পক্ষেই অবস্থান নিয়েছেন বলে জানান।

গণমিছিল চলাকালে ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখর হয়ে ওঠে। নারী অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও দৃঢ় অবস্থান সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সনাতন ধর্মাবলম্বী নারীদের এমন প্রকাশ্য ও সংগঠিত অংশগ্রহণ আসন্ন নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। এটি শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং সাম্প্রদায়িক সম্প্রীতি ও রাজনৈতিক সচেতনতার একটি শক্তিশালী প্রকাশ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy