মাতারবাড়ীতে প্রধানমন্ত্রীর আগমন, প্রস্তুতি দেখতে মাঠে বিভাগীয় কমিশনার-ডিআইজি

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি

সারাবাংলা

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ৯ আগস্ট মহেশখালীর মাতারবাড়ী সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি জোরদার করা হয়েছে।শুক্রবার

2026-08-08T14:45:17+00:00
2026-08-08T14:45:17+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মাতারবাড়ীতে প্রধানমন্ত্রীর আগমন, প্রস্তুতি দেখতে মাঠে বিভাগীয় কমিশনার-ডিআইজি
মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ২:৪৫ পিএম   (ভিজিট : ১৪)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ৯ আগস্ট মহেশখালীর মাতারবাড়ী সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। 

শুক্রবার (৭ আগস্ট) মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ভেন্যু ও আশপাশের এলাকা পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।

পরিদর্শনকালে তারা নিরাপত্তা ব্যবস্থা, ভেন্যু প্রস্তুতি ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয় কার্যক্রম পর্যালোচনা করেন এবং দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ৯ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে মাতারবাড়ী টাউনশিপের হেলিপ্যাডে অবতরণ করবেন। পরে তিনি মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করবেন।

মহেশখালী থানার ওসি আব্দুস সুলতান জানান, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সফরস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে মহেশখালী ও মাতারবাড়ীতে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy