প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:২৮ পিএম (ভিজিট : ১৯৮)

X
ভূমিকম্পের মাত্রা ছিল ৪
সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৫টা ৩২ মিনিটের দিকে ভূমিকম্পটি হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল চার।
ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা এখনও জানা যায়নি। এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকাল ৫টা ৩২ মিনিট ৩২ সেকেন্ডে ভূমিকম্পটি হয়। এর উৎপত্তিস্থল সিলেটের গোয়াইনঘাট, যা ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র হতে ২১৪ কিলোমিটার দূরে।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট শহর থেকে প্রায় ২১ কিলোমিটার দূরে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। অগভীর উৎপত্তিস্থল হওয়ার কারণে উপকেন্দ্রের আশপাশের এলাকায় কম্পন বেশ স্পষ্টভাবে অনুভূত হয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পের ফলে সিলেট ও ছাতকে মৃদু কম্পন অনুভূত হয়েছে।