অসময়ে ট্রফি উন্মোচন, তবু খুশি বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

গুলশানের বিচারপতি সাহাবুদ্দীন আহমদ পার্কে নারী ফুটবল লিগের ১১ অধিনায়ককে নিয়ে হয়ে গেল সুদৃশ্য ট্রফি উন্মোচন। ভিন্ন পরিবেশে

2026-02-10T19:50:17+00:00
2026-02-10T19:50:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অসময়ে ট্রফি উন্মোচন, তবু খুশি বাফুফে
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৫০ পিএম   (ভিজিট : ২৩)
নারী ফুটবল লিগের ট্রফি উন্মোচন
X

নারী ফুটবল লিগের ট্রফি উন্মোচন

গুলশানের বিচারপতি সাহাবুদ্দীন আহমদ পার্কে নারী ফুটবল লিগের ১১ অধিনায়ককে নিয়ে হয়ে গেল সুদৃশ্য ট্রফি উন্মোচন। ভিন্ন পরিবেশে এমন আয়োজন দেখে মনে হবে লিগ বুঝি শুরু হতে যাচ্ছে। আদতে লিগ প্রায় শেষ পর্যায়। অতীত ভিন্ন কথা না বললে এই প্রথম লিগের শেষ পর্যায়ে এসে ট্রফি উন্মোচন হয়েছে! যা বিরল এক ঘটনা।
আগের দিন এমন আয়োজনের পর ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের অধিনায়ক মারিয়া মান্দা তো বলেই দিয়েছেন, ‘সবারই একটা লক্ষ্য থাকে যে ট্রফিটা আমরা নিব। ট্রফি উন্মোচনটা যদি এমন সময়ে (লিগের শেষ দিকে) হয়, তাহলে তো কোনো ইচ্ছাই থাকে না। আমরা না হয় এখনো ট্রফি জেতার দৌড়ে আছি, অনেকে তো নেই!’
লিগের ৪৫ ম্যাচ হয়ে গেছে। দুই রাউন্ড পর লিগ শেষ। এই সময়ে ট্রফিটাও উন্মোচন হলো। দেরিতে ট্রফি উন্মোচন নিয়ে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম বলেছেন, ‘সময় মেলানোর একটা ব্যাপার ছিল, আমরা সেভাবে সময় পাইনি। সব দল তাদের অধিনায়কও ঘোষণা করেনি। তাই অনুষ্ঠানটা এখন করা।’
লিগ শেষের দিকে। এটাই খুশির বিষয় বলে বাফুফের সহ সভাপতি জানালেন , ‘অনেক চ্যালেঞ্জ ছিল। কিছু জিনিস আমাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল, যেমন ফ্লাডলাইটের ইস্যুটা। আমি শতভাগ সন্তুষ্ট নই। তবে লিগ শেষ করতে পারছি এতেই আমরা খুশি।’
নারী ফুটবল লিগে ২৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রাজশাহী, দুইয়ে আছে ফরাশগঞ্জ। রাজশাহীর সমান আট ম্যাচ খেলা ফরাশগঞ্জের পয়েন্ট এখন ২১। 







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy