
X
ফাইল ছবি
নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড তথা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তাতে অবনমন হয়েছে তারকা দুই ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মার। টেস্ট ও টি২০ থেকে অবসর নেওয়া এই দুই ব্যাটিং গ্রেটকে বি গ্রেডে নামিয়ে দেওয়া হয়েছে।
বিসিসিআই জানিয়েছে, তারা তালিকা থেকে এলিট এ+ ক্যাটাগরিটি বাতিল করেছে। এখন ‘এ’ গ্রেডই সর্বোচ্চ। টেস্ট ও ওয়ানডে অধিনায়ক শুবমান গিল, পেসার জাসপ্রিত বুমরা এবং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা পেয়েছেন ‘এ’ গ্রেডের চুক্তি।
যদিও বিসিসিআই প্রতিটি ক্যাটাগরির পারিশ্রমিক নির্দিষ্ট করে জানায়নি। তবে গত বছর সর্বোচ্চ চুক্তির আওতায় বার্ষিক বেতন ছিল প্রায় ৭ লাখ ৭২ হাজার মার্কিন ডলার।
এবার মোট ৩০ জন ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তি দেওয়া হয়েছে। তালিকায় নতুন কোনও মুখ নেই। তিনটি গ্রেডে ভাগ করে এই চুক্তিগুলো দেওয়া হয়েছে।
গ্রেড এ:শুবমান গিল, জসপ্রিত বুমরা, রবীন্দ্র জাদেজা।
গ্রেড বি:ওয়াশিংটন সুন্দর, রোহিত শর্মা, বিরাট কোহলি, মোহাম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া, ঋষভ পান্ত, কুলদীপ যাদব, যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার।
গ্রেড সি:অক্ষর প্যাটেল, তিলক ভার্মা, রিঙ্কু সিং, শিভম দুবে, সঞ্জু স্যামসন, আরশদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশ দীপ, ধ্রুব জুরেল, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, নিতিশি কুমার রেড্ডি, অভিষেক শর্মা, সাই সুদর্শন, রবি বিষ্ণই, রুতুরাজ গায়কোয়াড়।