অবশেষে বয়কট প্রত্যাহার করলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ মহাতারকা আগামী ১৪ ফেব্রুয়ারি

2026-02-10T20:15:05+00:00
2026-02-10T20:15:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অবশেষে বয়কট প্রত্যাহার করলেন রোনালদো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১৫ পিএম   (ভিজিট : ৪৭)
ফাইল ছবি
X

ফাইল ছবি

সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ মহাতারকা আগামী ১৪ ফেব্রুয়ারি আল-ফাতেহর বিপক্ষে ম্যাচ দিয়ে আবার মাঠে ফিরবেন বলে জানিয়েছে ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন।
বিশেষ করে ৪১ বছর বয়সি রোনালদো এরই মধ্যে আল নাসরের দুটি ম্যাচ বয়কট করেছেন। তবে তাকে ছাড়াই আল ইত্তিহাদ ও আল রিয়াদের বিপক্ষে জয় পেয়েছে তার দল।
ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)-এর সঙ্গে অসন্তোষের কারণেই এই দুটি ম্যাচে খেলেননি রোনালদো। বিশেষ করে ট্রান্সফার উইন্ডোতে আল নাসরকে প্রত্যাশিত সহায়তা না দেওয়ায় ক্ষুব্ধ ছিলেন তিনি। 
রোনালদোর অসন্তোষ আরো বেড়ে যায়, যখন পিআইএফ-সমর্থিত আরেক ক্লাব আল-হিলাল জানুয়ারির দলবদলে আল-ইত্তিহাদ থেকে করিম বেনজেমাকে দলে ভেড়ায়। রিয়াল মাদ্রিদের সাবেক সতীর্থ বেনজেমার সেই দলবদল আল-নাসরের প্রতি বৈষম্য বলে মনে করেন রোনালদো।
সূত্র জানায়, পিআইএফ রোনালদোর প্রধান দাবিগুলো মেনে নেওয়ার পরই মাঠে ফেরার সিদ্ধান্ত নেন এই তারকা। আল নাসরের বকেয়া বেতন পরিশোধ করা হয়েছে এবং ক্লাবের শীর্ষ কর্মকর্তাদের আগের মতো স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা ফিরিয়ে দেওয়া হয়েছে। এর ফলে স্পোর্টিং ডিরেক্টর সিমাও কুতিনহো ও সিইও হোসে সেমেদো আবার দায়িত্ব পালন করতে পারবেন।
চলতি মৌসুমে এখন পর্যন্ত আল নাসরের হয়ে ২২ ম্যাচ খেলেছেন রোনালদো। করেছেন ১৮ গোল, সঙ্গে তিনটি অ্যাসিস্ট। সৌদি প্রো লিগে আল নাসর বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে। শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালের থেকে তারা মাত্র এক পয়েন্ট পিছিয়ে।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy