৮ গোলে জিতে শিরোপার দ্বারপ্রান্তে ঋতুপর্ণারা

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

সাফ অনূর্ধ্ব-১৯ ওমেন্স চ্যাম্পিয়নশিপের কারণে ১৩ দিন বিরতির পর মঙ্গলবার নারী ফুটবল লিগ ফের শুরু হয়েছে। রাজশাহী স্টার্স

2026-02-10T20:26:15+00:00
2026-02-10T20:26:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৮ গোলে জিতে শিরোপার দ্বারপ্রান্তে ঋতুপর্ণারা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৬ পিএম   (ভিজিট : ৪৩)
ফাইল ছবি
X

ফাইল ছবি

সাফ অনূর্ধ্ব-১৯ ওমেন্স চ্যাম্পিয়নশিপের কারণে ১৩ দিন বিরতির পর মঙ্গলবার নারী ফুটবল লিগ ফের শুরু হয়েছে। রাজশাহী স্টার্স ৮-০ গোলে সদ্যপুষ্করণীকে হারিয়ে শিরোপার কাছাকাছি চলে এসেছে। ১৩ ফেব্রুয়ারি নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনীর বিপক্ষে ন্যূনতম এক পয়েন্ট নিতে পারলেই চ্যাম্পিয়ন হবেন ঋতুপর্ণারা। ১০ ম্যাচে তখন ঋতুপর্ণা-আফিদাদের হবে ২৮ পয়েন্ট, যা অন্য দলের হওয়ার আর সুযোগ থাকবে না।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে বুধবার সাফে সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পাওয়া আলপি আক্তার দেশে ফিরেই  হ্যাটট্রিক করেছেন।  জোড়া গোল করে ম্যাচ সেরা হয়েছেন ঋতুপর্ণা চাকমা। প্রীতি ও মুনকি আক্তার একটি এবং অন্যটি আত্মঘাতী থেকে এসেছে। 
এর আগে দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনী ১৮-০ গোলে গত আসরের চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমিকে হারিয়েছে। সুলতানা একাই ৯ গোল করেন। বৃষ্টি হ্যাটট্রিক, উন্নতি, তনিমা জোড়া এবং হালিমা এক গোল করেন। 
আর এই জয়ে সেনাবাহিনী ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। শেষ ম্যাচে রাজশাহীকে হারালে দুই দলের পয়েন্ট সমান ২৭ হবে। তখন শিরোপা নির্ধারণের জন্য প্লে অফ হবে। ফরাশগঞ্জ মঙ্গলবার ও শেষ রাউন্ডের ম্যাচ জিতলে তাদেরও ২৭ পয়েন্ট হবে। সেক্ষেত্রে তিন দলই পুনরায় শিরোপার জন্য খেলবে।
এদিকে দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনী ১৮-০ গোলে গত আসরের চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমিকে হারায়। সুলতানা একাই ৯ গোল করেন। বৃষ্টি হ্যাটট্রিক, উন্নতি, তনিমা জোড়া এবং হালিমা এক গোল করেন। এই জয়ে সেনাবাহিনী ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। শেষ ম্যাচে রাজশাহীকে হারালে দুই দলের পয়েন্ট সমান ২৭ হবে। তখন শিরোপা নির্ধারণের জন্য প্লে অফ হবে। ফরাশগঞ্জ বুধবার ও শেষ রাউন্ডের ম্যাচ জিতলে তাদেরও ২৭ পয়েন্ট হবে। সেক্ষেত্রে তিন দলই পুনরায় শিরোপার জন্য লড়বে।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy