শুরুতেই শেষ হাসারাঙ্গার বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপ শুরু হতেই বড় এক ধাক্কা খেয়েছে শ্রীলংকা। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন দলটির লেগ স্পিনিং অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। আসরের

2026-02-10T20:30:50+00:00
2026-02-10T20:32:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শুরুতেই শেষ হাসারাঙ্গার বিশ্বকাপ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩০ পিএম  আপডেট: ১০.০২.২০২৬ ৮:৩২ পিএম  (ভিজিট : ৪০)
ফাইল ছবি
X

ফাইল ছবি

বিশ্বকাপ শুরু হতেই বড় এক ধাক্কা খেয়েছে শ্রীলংকা। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন দলটির লেগ স্পিনিং অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। আসরের বাকি অংশে তাকে পাবে না লংকানরা।
চলমান আইসিসি টি২০ বিশ্বকাপে বড় ধাক্কা খেলো সহ আয়োজক দেশ শ্রীলংকা। হ্যামস্ট্রিংয়ে চোটের পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন লংকান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। রবিবার কলম্বোয় আয়ারল্যান্ডের বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে এই চোট পান তিনি। 
অবশ্য চোট নিয়েও নিজের বোলিং কোটা পূরণ করেছিলেন হাসারাঙ্গা। চার ওভারে ২৫ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে ১৬৪ রানের লক্ষ্য তাড়া করতে নামা আয়ারল্যান্ডকে চাপে ফেলেছিলেন। তবে টুর্নামেন্টের বাকি অংশে আর মাঠে নামা হচ্ছে না তার। সোমবার করা এমআরআই স্ক্যানে তার বাঁ হ্যামস্ট্রিং ছিঁড়ে যাওয়ার প্রমাণ মিলেছে। যুক্তরাজ্যের এক বিশেষজ্ঞ চিকিৎসক রিপোর্টটি পর্যালোচনা করার পরই তাকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
এখন হাসারাঙ্গার জায়গায় লেগস্পিন অলরাউন্ডার দুশান হেমন্থকে দলে নেওয়া হতে পারে।
ক্যাপশন  চোটে ছিটকে গেলেন হাসারাঙ্গা।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy