প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩৯ পিএম (ভিজিট : ১৭০)

X
গতকাল দুষ্কৃতকারী কর্তৃক সুন্নিজোটের মোমবাতি প্রতিকের প্রার্থী এড এম ইকবাল হাছানের উপর প্রাণনাশের হুমকি ও হেনেস্তা ও নির্বাচনের পরিবেশ নিয়ে ইছাখালী কাদের নগরস্থ বাসভবনে মঙ্গলবার বিকেল তিনটায় সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি বিএনপিকে জড়িয়ে প্রচার হওয়ায় হুমাম কাদের চৌধুরীর দৃষ্টিগোচর হলে তিনি সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি বলেন, উক্ত ঘটনার বিষয়ে তিনি দুঃখ প্রকাশ করেন। ঘটনার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এবিষয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি সবাই শন্তিপূর্ণ নির্বাচনে ভোটকেন্দ্রে আসুন, দুস্কৃতকারীরা কোন দলের নয়। দলের নাম ভাঙিয়ে যারা অন্যায় করবে তাদের কোন রক্ষা নাই বলে তিনি হুশিয়ারী দেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশকে কোন অবস্থাতে নষ্ট হতে দেয়া যাবেনা।
তিনি জানান, ইকবাল হাছান শিক্ষিত ও ভাল মানুষ, তার সাথে আমার পারিবারিকভাবে ভাল সম্পর্ক রয়েছে। অনেক ত্যাগ ও সংগ্রামের বিনিময়ে এ নির্বাচন। কোনো অবস্থায় নির্বাচনের পরিবেশকে নস্যাৎ করা যাবেনা। শুনেছি দুষ্কৃতকারী জিসাসের উপজেলা সহ সভাপতি। তাকে উত্তরজেলা জিসাস ইতিমধ্যে বহিস্কার করেছে। তাকে আইনের আওতায় আনার দাবি করেন তিনি।
এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শওকত আলী নুর ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ মহসিন।