আবারও যুক্তরাষ্ট্রের কাছে হারবে পাকিস্তান : আসিফ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

নেদারল্যান্ডসের বিপক্ষে ধরা দিয়েছে জয়, কিন্তু সেটাও অনেক কাঠখড় পুড়িয়ে। এমন পারফরম্যান্সের পর পাকিস্তান দলের ওপর আস্থা রাখতে

2026-02-10T20:48:20+00:00
2026-02-10T20:52:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আবারও যুক্তরাষ্ট্রের কাছে হারবে পাকিস্তান : আসিফ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৮ পিএম  আপডেট: ১০.০২.২০২৬ ৮:৫২ পিএম  (ভিজিট : ৩৮)
গত বিশ্বকাপে পাকিস্তানকে সুপার ওভারে হারিয়েছিল যুক্তরাষ্ট্র
X

গত বিশ্বকাপে পাকিস্তানকে সুপার ওভারে হারিয়েছিল যুক্তরাষ্ট্র

নেদারল্যান্ডসের বিপক্ষে ধরা দিয়েছে জয়, কিন্তু সেটাও অনেক কাঠখড় পুড়িয়ে। এমন পারফরম্যান্সের পর পাকিস্তান দলের ওপর আস্থা রাখতে পারছেন না মোহাম্মদ আসিফ। দেশটির সাবেক এই পেসার নিশ্চিত, যুক্তরাষ্ট্রে বিপক্ষে গত আসরের মতো এবারও হারের তেতো স্বাদ পাবে তার উত্তরসূরিরা।
২০২৪ সালে প্রথমবার টি২০ বিশ্বকাপে খেলে যুক্তরাষ্ট্র। আর নিজেদের অভিষেক আসরেই চমক দেখায় তারা পাকিস্তানকে হারিয়ে। ১৬০ রানের লক্ষ্য তাড়ায় ম্যাচ টাই করে সুপার ওভারে জয়ের আনন্দে মাতে যুক্তরাষ্ট্র।
এবারের বিশ্বকাপেও আরেকটি বড় অঘটন ঘটানোর সম্ভাবনা জাগায় তারা। নিজেদের প্রথম ম্যাচে ভারতকে চেপে ধরে দলটি। ৭৭ রানে ৬ উইকেট নিয়ে স্বাগতিকদের অল্পতে গুটিয়ে দেওয়ার পথেই ছিল যুক্তরাষ্ট্র। কিন্তু সুরিয়াকুমার ইয়াদাভের ৮৪ রানের ইনিংসে ১৬১ রানের পুঁজি গড়ে ভারত।
আর সেই লক্ষ্য তাড়ায় অবশ্য বেশিদূর যেতে পারেনি যুক্তরাষ্ট্র। ১৩২ রানে তাদেরকে থামিয়ে ২৯ রানের জয় তুলে নেয় ভারত। ডাচদের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে হারের চোখ রাঙানি এড়িয়ে কোনোমতে জেতে পাকিস্তান। ১৪৮ রানের লক্ষ্য তাড়ায় শেষ দিকে ফাহিম আশরাফের ক্যামিও ইনিংসে হারের দুয়ার থেকে বেঁচে ফিরে তারা।
আসরের শুরুতে এই পারফরম্যান্সের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিপক্ষে গত আসরের হার, সব মিলিয়ে আসছে ম্যাচে চাপে থাকবে পাকিস্তান বলেন যুক্তরাষ্ট্রের লেগ স্পিনার মোহাম্মদ মহসিন। পাকিস্তানি পেসার সালমান মির্জা অবশ্য তেমনটা মনে করেন না। তার মতে, অতীত ভুলে জিততে মরিয়া তারা।
আসিফ অবশ্য ভাবছেন ভিন্নভাবে। একটি পডকাস্টে তিনি বলেন, আরেকবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারবে পাকিস্তান।  যেমন পরিস্থিতি চলছে, সেই হিসেবে যুক্তরাষ্ট্র এবারও পাকিস্তানকে হারিয়ে দেবে। ২০২৬ টি২০ বিশ্বকাপেও এমন কিছু হওয়ার সম্ভাবনা দেখছি। এবারের টি২০তে বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে দেবে যুক্তরাষ্ট্র, আমি নিশ্চিত।”
কলম্বোয় মঙ্গলবার ‘এ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy