জৌলুস হারানোর আক্ষেপ মারিয়া মান্ডার

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

দেশের নারী ফুটবল লিগের ট্রফি উন্মোচনের সময় নিয়ে নিজের অসন্তুষ্টি প্রকাশ করেছেন জাতীয় দলের মাঝমাঠের কাণ্ডারি মারিয়া মান্দা।

2026-02-10T21:07:16+00:00
2026-02-10T21:07:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
iখেলার মাঝপথে ট্রফি উন্মোচন
জৌলুস হারানোর আক্ষেপ মারিয়া মান্ডার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০৭ পিএম   (ভিজিট : ৫৫)
 মারিয়া মান্ডা
X

মারিয়া মান্ডা

দেশের নারী ফুটবল লিগের ট্রফি উন্মোচনের সময় নিয়ে নিজের অসন্তুষ্টি প্রকাশ করেছেন জাতীয় দলের মাঝমাঠের কাণ্ডারি মারিয়া মান্দা। গুলশানে আয়োজিত এক অনুষ্ঠানে মারিয়া মান্ডা জানান, লিগ চলাকালীন মাঝপথে ট্রফি উন্মোচন করায় টুর্নামেন্টের স্বাভাবিক জৌলুস কিছুটা ম্লান হয়েছে।
সাধারণত যেকোনো টুর্নামেন্ট শুরুর আগেই ট্রফি উন্মোচন করার রীতি থাকলেও এবার তার ব্যতিক্রম ঘটেছে। এ প্রসঙ্গে মারিয়া মান্ডা বলেন, ‘প্রথম যখন শুনলাম খেলার মাঝখানে ট্রফি উন্মোচন হবে, তখন একটু খারাপ লেগেছে। কারণ ট্রফিটা আগে দেখলে খেলোয়াড়দের মধ্যে শিরোপা জেতার ক্ষুধাটা আরও বেশি কাজ করে।’
সময় নিয়ে প্রশ্ন থাকলেও এবারের লিগের খেলার মান নিয়ে বেশ সন্তুষ্ট মারিয়া মান্ডা। তার মতে, এবারের লিগ আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। তিনি বলেন, “সব দলেই জাতীয় দলের খেলোয়াড় ছিল এবং প্রায় প্রতিটি ম্যাচই হাড্ডাহাড্ডি হয়েছে।
অনেক নতুন খেলোয়াড়ও জাতীয় দলের সিনিয়রদের সাথে পাল্লা দিয়ে ভালো খেলেছে, যা দেশের ফুটবলের জন্য ইতিবাচক।”
আসন্ন আন্তর্জাতিক সূচির আগে এই লিগ ব্যক্তিগত পারফরম্যান্সের জন্য সহায়ক হলেও দলগত সমন্বয়ের ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ ছিল বলে জানান মারিয়া মান্ডা। লিগ চলাকালীন জাতীয় দলের কোচ পিটার বাটলারের নিবিড় পর্যবেক্ষণ এবং তার অধীনে অনুশীলনের সুযোগ খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়িয়েছে বলে তিনি উল্লেখ করেন।
১১ দলের অংশগ্রহণে গত ২৯ ডিসেম্বর শুরু হওয়া নারী ফুটবল লিগ বর্তমানে বিরতিতে রয়েছে। লিগের ভাগ্য নির্ধারণী শেষ দুই রাউন্ডের ম্যাচগুলো আগামী ১০ ও ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। তবে নিরাপত্তাজনিত কারণে বা বিশেষ পরিস্থিতিতে এই ম্যাচগুলো ‘ক্লোজড ডোর’ বা দর্শকশূন্য মাঠে আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy