রেকর্ড গড়া জুটিতে আমিরাতকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

ম্যাচটা হওয়ার কথা যেমন, ঠিক তেমনই হলো। ছোটখাটো কিছু বিচ্যুতি আর এলোমেলো মুহূর্ত থাকলেও ফলাফলে কোনো সংশয় তৈরি

2026-02-10T21:34:17+00:00
2026-02-10T21:34:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রেকর্ড গড়া জুটিতে আমিরাতকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩৪ পিএম   (ভিজিট : ৪১)
আমিরাতের বিপক্ষে মঙ্গলবার টি২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডের জয়ের ভীত গড়ে দেন উদ্বোধনী জুটি
X

আমিরাতের বিপক্ষে মঙ্গলবার টি২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডের জয়ের ভীত গড়ে দেন উদ্বোধনী জুটি

ম্যাচটা হওয়ার কথা যেমন, ঠিক তেমনই হলো। ছোটখাটো কিছু বিচ্যুতি আর এলোমেলো মুহূর্ত থাকলেও ফলাফলে কোনো সংশয় তৈরি হয়নি। ফিন অ্যালেন ও টিম সেইফার্টের নৈপুণ্যে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রত্যাশিত জয়টাই তুলে নিয়েছে নিউজিল্যান্ড। তাতে সুপার এইটে ওঠার পথে নিজেদের অবস্থানকে আরও শক্ত করে তুলেছে দলটি।
ভারতের চেন্নাইয়ে মঙ্গলবার আইসিসি টি২০ বিশ্বকাপের ‘ডি’ গ্রুপের ম্যাচে আরব আমিরাতকে ১০ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৩ রান করে আমিরাত। জবাবে ২৮ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে কিউইরা।  
জয়ের মূল নায়ক ছিলেন ফিন অ্যালেন ও টিম সেইফার্ট। দু’জনেই মিলে একাই পুরো লক্ষ্য ছুঁয়ে ফেলেন এবং সেই সঙ্গে গড়েন টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে যেকোনো উইকেটে, যেকোনো দলের সর্বোচ্চ পার্টনারশিপের রেকর্ড।
এর আগে আমিরাত ব্যাট হাতে সম্মানজনক লড়াই গড়ে তোলে। দলের সবচেয়ে নির্ভরযোগ্য দুই ব্যাটার মুহাম্মদ ওয়াসিম ও আলিশান শারাফু মিলে গড়েন ১০৭ রানের জুটি, যা টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ইউএইয়ের দ্বিতীয় সর্বোচ্চ পার্টনারশিপ। শারাফু ৪৭ বলে ৫৫ রানের ইনিংস খেলেন। অন্যদিকে ওয়াসিম ৪৫ বলে ৬৬ রান করেন।
তবে নিউজিল্যান্ডের বোলিং ইউনিট খুব স্বস্তির ছবি আঁকতে পারেনি। বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে সিরিজে যেমন সমস্যায় পড়েছিল বোলাররা, ইউএইয়ের বিপক্ষেও খুব দৃঢ় বার্তা দিতে পারেনি তারা। বিশেষ করে ডেথ ওভারে গ্লেন ফিলিপসকে বোলিং করানো ছিল বিস্ময়কর সিদ্ধান্ত। আগের চার ওভারে যেখানে আসে মাত্র ১৭ রান ও দুই উইকেট, সেখানে ফিলিপসের এক ওভারেই হজম হয় ২৭ রান—যার মধ্যে ছিল একটি ওয়াইড, একটি নো–বল চার এবং একটি ফ্রি–হিট ছক্কা। অথচ তখনো ফ্রন্টলাইন পেসার জ্যাকব ডাফির হাতে দুই ওভার বাকি ছিল।
তবে ব্যাট হাতে ছিল পুরোপুরি ভিন্ন চিত্র নিয়ন্ত্রিত ও পরিকল্পিত। অ্যালেন ও সেইফার্ট পাওয়ারপ্লেতেই প্রায় অর্ধেক লক্ষ্য ছুঁয়ে ফেলেন। প্রথম ছয় ওভারে তাদের জুটিতে আসে ৭৮ রান, যেখানে ছিল ৯টি চার ও ৪টি ছক্কা, প্রতি ২.৭৭ বলে একটি বাউন্ডারি, যা তাদের আগ্রাসী শক্তির পরিসংখ্যানগত প্রমাণ।
শেষ পর্যন্ত ৮৯ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন সেইফার্ট। ৪২ বলের ইনিংসটি সাজাতে ১২টি চার ও ৩টি ছক্কা মেরেছেন এই ওপেনার। অ্যালেন খেলেন হার না মানা ৮৪ রানের ইনিংস। সমান ৫টি করে চার ও ছক্কায় সাজান নিজের ইনিংস।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy