কাকে ভোট দিচ্ছেন লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

বার্সেলোনায় সভাপতি নির্বাচন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ক্লাব প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তার পদত্যাগের কারণে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসন্ন নির্বাচনে আবারও সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন লাপোর্তা। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন ভিক্টর ফন্ট।

2026-02-10T21:26:32+00:00
2026-02-10T21:26:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কাকে ভোট দিচ্ছেন লিওনেল মেসি? যা জানা গেল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২৬ পিএম   (ভিজিট : ১৫৭)
X

বার্সেলোনায় সভাপতি নির্বাচন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ক্লাব প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তার পদত্যাগের কারণে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসন্ন নির্বাচনে আবারও সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন লাপোর্তা। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন ভিক্টর ফন্ট।

বার্সেলোনার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ এ নির্বাচনে সাবেক তারকা ফুটবলারদের ভূমিকা নিয়ে আলোচনা জোরালো হয়েছে। সাবেক কোচ জাভি হার্নান্দেজ প্রকাশ্যে ভিক্টর ফন্টকে সমর্থন দিয়েছেন। 

তবে লিওনেল মেসি এ বিষয়ে প্রকাশ্যে কোনো অবস্থান নেননি। লাপোর্তার সঙ্গে মেসির সম্পর্ক দীর্ঘদিন ধরেই ভালো নয় বলে আলোচনায় রয়েছে। সে কারণে ফন্টকে সমর্থনের সম্ভাবনার কথাও উঠে আসে। স্প্যানিশ সংবাদমাধ্যম ডিয়ারিও স্পোর্ট–এর প্রতিবেদনে জানানো হয়েছে, বার্সেলোনার চলমান নির্বাচনে সরাসরি যুক্ত না থাকার সিদ্ধান্ত নিয়েছেন মেসি। 

মেসি ভোটদান করবেন না এবং কোনো প্রার্থীর পক্ষেও অবস্থান নেবেন না। এ তথ্য নিশ্চিত করেছে ইয়াহু স্পোর্টস।
বার্সেলোনায় লিওনেল মেসি

বার্সেলোনায় লিওনেল মেসি

প্রতিবেদন অনুযায়ী, মেসি কোনো প্রার্থীর সঙ্গে সাক্ষাৎ করবেন না। এমনকি ভিক্টর ফন্টের সঙ্গেও নয়। যদিও ফন্ট আগেই জানিয়েছেন, নির্বাচনে জয়ী হলে তার প্রথম ফোনকল যাবে মেসির কাছেই। প্রতিবেদনে আরও বলা হয়েছে, লাপোর্তার সঙ্গে মেসির সম্পর্ক কার্যত বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। তবুও এবার নির্বাচনে ভোট না দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। সাম্প্রতিক নির্বাচনগুলোর তুলনায় এটি বড় পরিবর্তন। কারণ অতীতে বার্সেলোনার নির্বাচনী প্রক্রিয়ায় নিয়মিতভাবে অংশ নিয়েছেন মেসি।

বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন মেসি। তিনি কোনো প্রার্থীর নাম উল্লেখ করে মন্তব্য করতে চান না। তার আশঙ্কা, সামান্য ইঙ্গিতও নির্বাচনের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে। 

নির্বাচনে অংশ না নেয়ার পেছনে মূল কারণ হিসেবে তার যুক্তরাষ্ট্রে ব্যস্ত জীবনকেই দেখানো হচ্ছে। ইন্টার মায়ামির হয়ে সক্রিয় ক্যারিয়ার চালিয়ে যাওয়ায় আপাতত বার্সেলোনার ক্লাব রাজনীতির বাইরে থাকতে চান তিনি।




  বিষয়:   লিওনেল মেসি  মেসি  ভোট  বার্সেলোনা  কোচ 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy