কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার স্কুলে বন্দুকধারী হামলা, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ার একটি হাইস্কুলে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। হঠাৎ করে স্কুলে প্রবেশ করে শিক্ষক

2026-02-11T10:16:59+00:00
2026-02-11T10:39:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার স্কুলে বন্দুকধারী হামলা, নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৬ এএম  আপডেট: ১১.০২.২০২৬ ১০:৩৯ এএম  (ভিজিট : ৮৬)
কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার স্কুলে বন্দুক হামলা
X

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার স্কুলে বন্দুক হামলা

কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ার একটি হাইস্কুলে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। হঠাৎ করে স্কুলে প্রবেশ করে শিক্ষক ও শিক্ষার্থীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় এক বন্দুকধারী।

এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।

স্থানীয় সময় মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১টা ২০ মিনিটে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)-এর বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকবলিত শিক্ষাপ্রতিষ্ঠানটির নাম টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুল। হামলার পর ঘটনাস্থল থেকে ছয়জনকে মৃত এবং প্রায় ৩০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

আহতদের হাসপাতালে নেওয়ার পর সেখানে আরও চারজনের মৃত্যু হয়। বর্তমানে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। চিকিৎসা শেষে ২৫ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।

হামলাকারীকেও ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি নিজেই আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে আরসিএমপি।




  বিষয়:   কানাডা  কলাম্বিয়া  বন্দুক হামলা 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy