রাত পোহালেই কাল ভোট, প্রতি কেন্দ্রে যাচ্ছে নির্বাচন সামগ্রী

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

রাত পোহালেই আগামীকাল ১২ফেব্রুয়ারী বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে আড়াইহাজার উপজেলা পরিষদ হলরুম

2026-02-11T13:39:37+00:00
2026-02-11T13:39:37+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাত পোহালেই কাল ভোট, প্রতি কেন্দ্রে যাচ্ছে নির্বাচন সামগ্রী
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩৯ পিএম   (ভিজিট : ১৩৫)
X

রাত পোহালেই  আগামীকাল ১২ফেব্রুয়ারী বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে আড়াইহাজার উপজেলা পরিষদ হলরুম থেকে প্রতিটি কেন্দ্রে নির্বাচন সামগ্রী সহ নির্বাচনে দায়িত্ব পালন করার জন্য আনসার ভিডিপির সদস্য সহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীদেরকে পাঠানো হচ্ছে। 

আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে এ কার্ক্রম শুরু করেছে সহকারী রিটার্নিং কর্মকর্তার অফিস ও উপজেলা নির্বাচন অফিস।

উপজেলা নির্বাচন অফিসের তথ্য মতে আড়াইহাজার উপজেলার ১০ টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় ১১৮ টি ভোট কেন্দ্র রয়েছে।

উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৪ হাজার ৯৮ টি। এর মধ্যে পরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৮৭ হাজার ৮ শ ১ টি। মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ৭৬ হাজার ২ শ ৯২ এবং তৃতীয় লিংগের ভোটার রয়েছে ৫ টি।

সহকারী রিটার্নিং কর্মকর্তা আসাদুর রহমান জানান, নির্বাচনে প্রয়োজনীয় সংখ্যক সেনাবাহিনী,  বিজিবি, পুলিশ, র‍্যাব সহ সকল আইনশৃংখলা বাহিনীর সদস্যরা নির্বাচন কমিশনের দেয়া নির্দেশ অনুযায়ী  নিজ নিজ দায়িত্ব পালন করবেন। প্রয়োজনীয় সংখ্যক নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও দায়িত্ব পালন করবেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy