২৫ বছর পর্যন্ত শিক্ষার্থীদের জন্য ‘স্টুডেন্ট ব্যাংকিং’ অ্যাকাউন্ট

নিজস্ব প্রতিবেদক

অর্থ-বানিজ্য

শিক্ষার্থীদের জন্য ‘স্টুডেন্ট ব্যাংকিং’ সেবার আওতা আরও সম্প্রসারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালা অনুযায়ী, এখন থেকে অনূর্ধ্ব ২৫

2026-02-11T17:06:50+00:00
2026-02-11T17:06:50+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
২৫ বছর পর্যন্ত শিক্ষার্থীদের জন্য ‘স্টুডেন্ট ব্যাংকিং’ অ্যাকাউন্ট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০৬ পিএম   (ভিজিট : ১৭৩)
X



শিক্ষার্থীদের জন্য ‘স্টুডেন্ট ব্যাংকিং’ সেবার আওতা আরও সম্প্রসারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালা অনুযায়ী, এখন থেকে অনূর্ধ্ব ২৫ বছর বয়সী শিক্ষার্থীরা এ ধরনের অ্যাকাউন্ট খুলতে পারবেন। পাশাপাশি এই অ্যাকাউন্টের মাধ্যমে ক্রেডিট কার্ড ব্যবহারের সুযোগও মিলবে।

এর আগে কেবল অনূর্ধ্ব ১৮ বছর বয়সী শিক্ষার্থীরা এ সুবিধা পেতেন এবং শুধু ডেবিট কার্ডের মাধ্যমে লেনদেন করা যেত। নতুন নীতিমালায় সেই সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট এ–সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী পরিচালকদের কাছে পাঠায়। এতে জানানো হয়, এতদিন ‘স্কুল ব্যাংকিং’ নামে পরিচিত সেবাটি এখন থেকে ‘স্টুডেন্ট ব্যাংকিং’ নামে পরিচালিত হবে।

নতুন নীতিমালা অনুযায়ী, স্টুডেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে এটিএম বুথের মাধ্যমে মাসে সর্বোচ্চ ১৫ হাজার টাকা উত্তোলন করা যাবে। তবে অভিভাবকের আবেদনের ভিত্তিতে এই সীমা বাড়িয়ে সর্বোচ্চ ২৫ হাজার টাকা করা যাবে। আগে এ সীমা ছিল মাত্র পাঁচ হাজার টাকা।


এ ছাড়া প্রতি মাসে সর্বোচ্চ ২৫ হাজার টাকা জমা দেওয়া যাবে এবং অ্যাকাউন্টে সর্বোচ্চ স্থিতি রাখা যাবে তিন লাখ টাকা পর্যন্ত। বিদেশে পড়াশোনার ক্ষেত্রে আলাদা করে স্টুডেন্ট ফাইল বা অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হবে না। এই অ্যাকাউন্ট ব্যবহার করেই বিদেশে পড়াশোনার যাবতীয় আর্থিক লেনদেন করা যাবে। একই সঙ্গে বৈধ পথে প্রাপ্ত রেমিট্যান্সও এ অ্যাকাউন্টে গ্রহণ করা যাবে।

উচ্চশিক্ষার প্রয়োজনে শিক্ষা–সংক্রান্ত উপকরণ কেনার জন্য অভিভাবকের গ্যারান্টিতে ঋণ নেওয়ার সুযোগও রাখা হয়েছে।


বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, শিক্ষার্থীদের জন্য প্রদত্ত ঋণের ক্ষেত্রে সুদের হার সর্বোচ্চ ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে।






Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy