গাংনীতে ব্যালট বক্স ও নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুর-২ (গাংনী) সংসদীয় আসনের ভোটকেন্দ্রগুলোতে ব্যালট বক্স ও নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু

2026-02-11T17:12:13+00:00
2026-02-11T17:12:13+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
গাংনীতে ব্যালট বক্স ও নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১২ পিএম   (ভিজিট : ৩৭)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুর-২ (গাংনী) সংসদীয় আসনের ভোটকেন্দ্রগুলোতে ব্যালট বক্স ও নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু হয়েছে। আজ বুধবার সকাল থেকে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

 গাংনী উপজেলার স্ট্রংরুম ও নির্ধারিত বিতরণ কেন্দ্রগুলোতে প্রিজাইডিং অফিসারদের উপস্থিতিতে ব্যালট বক্স গ্রহণ ও হস্তান্তর করা হয়। সকাল থেকেই সংশ্লিষ্ট কর্মকর্তারা সারিবদ্ধভাবে কেন্দ্রে এসে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাদের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রের সামগ্রী বুঝে নেন।

 জানা গেছে, মেহেরপুর-২ (গাংনী) সংসদীয় আসনের মোট ৯০টি ভোটকেন্দ্রে পর্যায়ক্রমে ব্যালট বক্স, ব্যালট পেপার, সিল, স্ট্যাম্প, ইন্ডেলিবল কালি ও অন্যান্য প্রয়োজনীয় নির্বাচনী উপকরণ পাঠানো হচ্ছে। প্রতিটি কেন্দ্রে সঠিক ও নির্ভুলভাবে সামগ্রী পৌঁছে দিতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারি রাখা হয়েছে।

নির্বাচনী সামগ্রী পরিবহন ও বিতরণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে এবং সামগ্রী বহনকারী যানবাহনের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সরাসরি দায়িত্বে রয়েছেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সব প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy