দুই দিনের ছুটিতেও চট্টগ্রাম বন্দরে খাদ্যপণ্য খালাস করা যাবে

চট্টগ্রাম ব্যুরো

অর্থ-বানিজ্য

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে চট্টগ্রাম বন্দরে দুই দিনের ছুটি ঘোষণা করেছে চট্টগ্রাম বন্দর।১১ ফেব্রুয়ারি (বুধবার)

2026-02-11T17:23:59+00:00
2026-02-11T17:23:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুই দিনের ছুটিতেও চট্টগ্রাম বন্দরে খাদ্যপণ্য খালাস করা যাবে
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৩ পিএম   (ভিজিট : ৫৮)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে চট্টগ্রাম বন্দরে দুই দিনের ছুটি ঘোষণা করেছে চট্টগ্রাম বন্দর।

১১ ফেব্রুয়ারি (বুধবার) সকাল ৮টা থেকে ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল ৮টা পর্যন্ত ৪৮ ঘণ্টা নির্বাহী আদেশে এ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) স্বাক্ষরিত এক দপ্তর আদেশের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। তবে ছুটির মধ্যেও বিশেষ ব্যবস্থায় খাদ্যপণ্য খালাসে জাহাজ ও লাইটারে কাজ করা যাবে। এজন্য অতি অতিরিক্ত মাশুল দিতে হবে।

আদেশে জানানো হয়, শুল্ক কর্তৃপক্ষ ও বন্দর কর্তৃপক্ষের অনুমোদনক্রমে উক্ত ছুটির দিকে বিশেষ ব্যবস্থায় এবং বিধি মোতাবেক অতিরিক্ত মাশুল (চার্জ) দেওয়ার সাপেক্ষে জাহাজ/লাইটারসমূহে কাজ করা যাবে। খাদ্য, ত্রাণ ও অন্যান্য সামগ্রীর সঙ্গে সম্পর্কযুক্ত বাণিজ্যিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পরিচালক (ট্রাফিক) বা তার অধীনস্থ ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পূর্বেই অবহিত করতে হবে।

উক্ত সময়ে ট্রাফিক বিভাগের অধীনস্থ (পানগাঁও আইসিটি ও ঢাকাস্থ আইসিডিসহ) সব অপারেশনাল কার্যক্রম পরিচালনার স্বার্থে পর্যাপ্ত জনবল বুকিংসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও জানানো হয়, ছুটির সময়সূচি অনুযায়ী বন্দর অভ্যন্তরে জনতা ব্যাংক, ওয়ান ব্যাংকসহ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অনুমোদিত অন্যান্য ব্যাংকের বুথসমূহ এবং কাস্টমস হাউজে সোনালী ব্যাংক, শুল্ক বিভাগের সংশ্লিষ্ট শাখা এবং সব প্রাইভেট ডিপোসমূহকে সুষ্ঠুভাবে অপারেশনাল কার্যক্রম পরিচালনার স্বার্থে প্রয়োজনীয় সংখ্যক জনবল নিয়োজিত করে খোলা রাখার জন্য অনুরোধ করা গেল।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy