ব্রিটিশ কলম্বিয়ার হাইস্কুলে গুলিবর্ষণ, সন্দেহভাজনসহ নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কানাডার উত্তর-পূর্ব ব্রিটিশ কলম্বিয়ার টাম্বলার রিজ নামক একটি প্রত্যন্ত শহরে বন্দুক হামলায় ১০ জন নিহত হয়েছেন। রয়্যাল কানাডিয়ান

2026-02-11T17:51:50+00:00
2026-02-11T17:51:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ব্রিটিশ কলম্বিয়ার হাইস্কুলে গুলিবর্ষণ, সন্দেহভাজনসহ নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫১ পিএম   (ভিজিট : ৬৫)
X





কানাডার উত্তর-পূর্ব ব্রিটিশ কলম্বিয়ার টাম্বলার রিজ নামক একটি প্রত্যন্ত শহরে বন্দুক হামলায় ১০ জন নিহত হয়েছেন। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে সন্দেহভাজন হামলাকারীও রয়েছেন, যিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। খবর রয়টার্স।


পুলিশের তথ্য অনুযায়ী, টাম্বলার রিজ হাইস্কুলের ভেতরে ছয়জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। এছাড়া ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একটি আবাসিক এলাকায় আরো দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়। হামলায় আহত অন্তত ২৫ জনকে স্থানীয় মেডিকেল সেন্টারে চিকিৎসা দেয়া হচ্ছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।


টাম্বলার রিজের এ স্কুলটিতে গ্রেড ৭ থেকে ১২ পর্যন্ত প্রায় ১৭৫ জন শিক্ষার্থী পড়াশোনা করে। ঘটনার সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার নির্দেশ দেয়া হয়। তবে পুলিশ জানিয়েছে, বর্তমানে জননিরাপত্তার আর কোনো হুমকি নেই এবং তারা হামলাকারীর সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত হতে কাজ করছে।

ব্রিটিশ কলম্বিয়ার জননিরাপত্তা মন্ত্রী নিনা ক্রিগার এ ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেছেন। তিনি স্থানীয় মেয়র ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং পুলিশকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy