আখাউড়ায় ভোটগ্রহণের সরঞ্জাম বিতরণ সম্পন্ন

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।বুধবার

2026-02-11T18:55:41+00:00
2026-02-11T19:06:19+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় ভোটগ্রহণের সরঞ্জাম বিতরণ সম্পন্ন
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫৫ পিএম  আপডেট: ১১.০২.২০২৬ ৭:০৬ পিএম  (ভিজিট : ৩০১)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বিতরণ কেন্দ্র থেকে প্রিজাইডিং কর্মকর্তা ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের মাঝে ব্যালট বাক্স, ব্যালট পেপার, অফিসিয়াল সিল, স্ট্যাম্প, অমোচনীয় কালি, ভোটার তালিকা, ফলাফল শিটসহ অন্যান্য আনুষঙ্গিক সামগ্রী হস্তান্তর করা হয়।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আখাউড়া ১টি পৌরসভা ও ৫টি ইউনিয়নের ৪৫টি নির্ধারিত ভোটকেন্দ্রে এসব সরঞ্জাম পৌঁছে দেওয়ার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিতরণ কার্যক্রমকে ঘিরে উপজেলা পরিষদ চত্বরে ছিল উৎসবমুখর পরিবেশের পাশাপাশি কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সরঞ্জাম গ্রহণের পর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সহায়তায় নিজ নিজ কেন্দ্রে রওনা দেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত কেন্দ্রগুলোতে অতিরিক্ত সিসি ক্যামেরা নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক মনিটরিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তাপসী রাবেয়া বলেন, “সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোটাররা যাতে নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। প্রতিটি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সত্যি করে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। উপজেলায় নির্বাচনের সময় তিনজন ম্যাজিস্ট্রেট সার্বিক তত্ত্বাবধান করবেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy