গুজব-অপপ্রচারে কান না দিয়ে নির্ভয়ে ভোট দেয়ার অনুরোধ ইসির

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

কোনো ধরনের গুজব ও অপপ্রচারে কান না দিয়ে নির্ভয়ে ভোট দিতে ভোটারদের প্রতি অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

2026-02-11T19:45:09+00:00
2026-02-11T19:45:09+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
গুজব-অপপ্রচারে কান না দিয়ে নির্ভয়ে ভোট দেয়ার অনুরোধ ইসির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪৫ পিএম   (ভিজিট : ৫৩)
X




কোনো ধরনের গুজব ও অপপ্রচারে কান না দিয়ে নির্ভয়ে ভোট দিতে ভোটারদের প্রতি অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার সংস্থাটির জনসংযোগ বিভাগের পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।


এতে বলা হয়, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে নিরুৎসাহিত করতে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যম-সহ বিভিন্ন মাধ্যমে গুজব ও অপপ্রচার ছড়াচ্ছে।


এ বিষয়ে নির্বাচন কমিশন অত্যন্ত স্পষ্টভাবে জানাচ্ছে, ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি সংসদীয় আসনে (শেরপুর-৩ ব্যতীত) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটাররা যাতে নিরাপদে ভোটপ্রদান করতে পারেন, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। কোনো ধরনের গুজব ও অপপ্রচারে কান না দিয়ে নির্ভয়ে ভোটপ্রদান করতে নির্বাচন কমিশন ভোটারদের প্রতি অনুরোধ জানাচ্ছে।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy