চুয়াডাঙ্গার ৪টি উপজেলায় ব্যালট পেপারসহ নির্বাচনী সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে চুয়াডাঙ্গা জেলার ৪টি উপজেলায় ৩৫৪টি ভোট কেন্দ্রের জন্য ব্যালট পেপারসহ নির্বাচনী

2026-02-11T20:44:19+00:00
2026-02-11T20:44:19+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চুয়াডাঙ্গার ৪টি উপজেলায় ব্যালট পেপারসহ নির্বাচনী সামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৪ পিএম   (ভিজিট : ১০৯)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে চুয়াডাঙ্গা জেলার ৪টি উপজেলায় ৩৫৪টি ভোট কেন্দ্রের জন্য ব্যালট পেপারসহ নির্বাচনী সামগ্রী  বিতরণ সম্পন্ন হয়েছে।

বুধবার বেলা ১১টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চুয়াডাঙ্গা-১ আসনের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার রিফাত আরা, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার পান্না আক্তার এবং চুয়াডাঙ্গা-২ আসনের দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার উবায়দুর রহমান সাহেল এবং জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আশরাফুল আলম রাসেল স্ব স্ব কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের হাতে এসব নির্বাচনী সামগ্রী তুলে দেন।

এদিকে, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বাচন উপলক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিথি দল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরার সাথে সৌজন্য সাক্ষাৎ করে নির্বাচনী সামগ্রী বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছেন।

চুয়াডাঙ্গা-১ আসনের ১৮০ টি কেন্দ্র ও চুয়াডাঙ্গা-২ আসনের ১৭৪টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের মাঝে নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy