অধিনায়ককে হারিয়ে স্মিথকে ডাকল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

অস্ট্রেলিয়ার টি২০ বিশ্বকাপ অভিযানের শুরুতেই ধাক্কা। দলের অধিনায়ক মিচেল মার্শ চোটের কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে পারছেন

2026-02-11T20:50:18+00:00
2026-02-11T20:50:18+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
অধিনায়ককে হারিয়ে স্মিথকে ডাকল অস্ট্রেলিয়া
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫০ পিএম   (ভিজিট : ৪৬)
স্টিভেন স্মিথ
X

স্টিভেন স্মিথ

অস্ট্রেলিয়ার টি২০ বিশ্বকাপ অভিযানের শুরুতেই ধাক্কা। দলের অধিনায়ক মিচেল মার্শ চোটের কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে পারছেন না। তার জায়গায় স্ট্যান্ডবাই হিসেবে দলে ডাকা হয়েছে স্টিভেন স্মিথকে।
অনুশীলনের সময় কুঁচকিতে আঘাত পান মার্শ। পরীক্ষায় ধরা পড়ে টেস্টিকুলারে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে। মঙ্গলবার নির্ধারিত প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনও করেছিলেন মার্শ। কিন্তু কলম্বোয় টসের মাত্র ১৫ মিনিট আগে জানানো হয়, তিনি ম্যাচে থাকছেন না।
ক্রিকেট অস্ট্রেলিয়ার বিবৃতিতে বলা হয়েছে, ‘মার্শ এখনও অস্বস্তিতে ভুগছেন, যা স্বাভাবিক চলাফেরায় বাধা দিচ্ছে। স্ক্যানে অভ্যন্তরীণ রক্তক্ষরণ ধরা পড়েছে। তাকে বিশ্রাম ও পুনর্বাসনের মধ্যে থাকতে হবে। চিকিৎসকদের পরামর্শ এবং উপসর্গ কমার ওপর নির্ভর করবে তার মাঠে ফেরার সময়।’
মার্শের অনুপস্থতিতে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিচ্ছেন ট্রাভিস হেড।  বিবৃতিতে আরও জানানো হয়, ‘স্ট্যান্ডবাই খেলোয়াড় স্টিভেন স্মিথ শ্রীলঙ্কায় যাচ্ছেন। প্রয়োজন হলে যেন দ্রুত মানিয়ে নিতে পারেন এবং প্রস্তুত থাকতে পারেন, সে জন্যই এই সিদ্ধান্ত।’
মার্শের অনুপস্থিতিতে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে কার্যত ১২ জন ক্রিকেটারের মধ্য থেকেই দল বাছাই করতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। চোটের কারণে আগেই ছিটকে যাওয়া জশ হ্যাজলউডের বদলি এখনও ঘোষণা করা হয়নি। 
এছাড়া হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বিগ ব্যাশ শেষ করতে না পারা টিম ডেভিডকে জিম্বাবুয়ের বিপক্ষে শুক্রবারের ম্যাচের জন্য রাখা হয়েছে। শন অ্যাবট রয়েছেন সফরকারী রিজার্ভ হিসেবে। তিনি এখনও মূল স্কোয়াডের অংশ নন।
স্টিভেন স্মিথের জন্য এটি আবারও বিশ্বকাপ স্কোয়াডে ঢোকার বড় সুযোগ। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সবশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন তিনি। তবে এবারের বিগ ব্যাশে সিডনি সিক্সার্সের হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন স্মিথ- মাত্র ছয় ইনিংসে ২৯৯ রান, গড় ৫৯.৮০, স্ট্রাইক রেট ১৬৭.৯৭।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy