আট মাসের মাথায় চাকরি হারালেন টটেনহ্যাম কোচ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

মাঠের ভেতরে-বাইরে সময়টা মোটেও ভালো যাচ্ছে না টটেনহ্যাম হটস্পারের। কোচ টমাস ফ্রাঙ্ক পারছিলেন না দলকে এক সুঁতোয় গাঁথতে।

2026-02-11T21:36:51+00:00
2026-02-11T21:36:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আট মাসের মাথায় চাকরি হারালেন টটেনহ্যাম কোচ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩৬ পিএম   (ভিজিট : ৪৯)
 কোচ টমাস ফ্রাঙ্ক-
X

কোচ টমাস ফ্রাঙ্ক-

মাঠের ভেতরে-বাইরে সময়টা মোটেও ভালো যাচ্ছে না টটেনহ্যাম হটস্পারের। কোচ টমাস ফ্রাঙ্ক পারছিলেন না দলকে এক সুঁতোয় গাঁথতে। সঙ্গে যোগ হলো নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে সবশেষ ম্যাচের হার। ফলে, আট মাসের মাথায় টটেনহ্যামের ডাগআউট ছাড়তে হলো ফ্রাঙ্ককে।
ইংলিশ প্রিমিয়ার লিগে মঙ্গলবার নিউক্যাসলের বিপক্ষে ঘরের মাঠে ২-১ গোলে হারে টটেনহ্যাম। এই হারের পর তারা লিগ টেবিলে আছে ১৬তম স্থানে, অবনমন অঞ্চল থেকে স্রেফ ৫ পয়েন্ট উপরে।
লিগে সবশেষ আট ম্যাচে জয়হীন টটেনহ্যাম। ২০০৮ সালের অক্টোবরের পর এটিই তাদের লম্বা সময় জয়হীন থাকা। সবশেষ ১৭ লিগ ম্যাচের মধ্যে মাত্র ২টিতে জিতেছে তারা; এই সময়ে পয়েন্ট পেয়েছে মাত্র ১২।
এরপরও টটেনহ্যাম কর্তৃপক্ষ চেয়েছিল ফ্রাঙ্ককে আরও সময় দিতে; কিন্তু নিউক্যাসল ম্যাচের ব্যর্থতায় সিদ্ধান্ত নিতেই হলো তাদের। সাম্প্রতিক সময়ে দলের ছন্নছাড়া পারফরম্যান্সের কারণে ‘পরিবর্তন জরুরি’ মনে করছে তারা।
মাঠের পারফরম্যান্সের মলিনতায় গত জুনে টটেনহ্যাম ছাড়তে হয় এনজ পোস্টেকোগ্লুকে। এরপর দলটির দায়িত্বে এসেছিলেন ফ্রাঙ্ক। ২০২৮ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ ছিল তার, কিন্তু একটা বছরও পার করতে পারলেন না তিনি।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy