আরব আমিরাতের ক্লাব অভিষেকে গোল পেলেন বাংলাদেশের জায়ান

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

গত বছরের ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে আমেরিকান বংশদ্ভূত জায়ান আহমেদের। লাল সবুজ জার্সিতে ফিরে

2026-02-11T21:43:50+00:00
2026-02-11T21:43:50+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আরব আমিরাতের ক্লাব অভিষেকে গোল পেলেন বাংলাদেশের জায়ান
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৩ পিএম   (ভিজিট : ৭৪)
 জায়ান আহমেদ।
X

জায়ান আহমেদ।

গত বছরের ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে  বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে আমেরিকান বংশদ্ভূত জায়ান আহমেদের। লাল সবুজ জার্সিতে ফিরে গিয়ে এখন নতুন ক্লাবে যোগ দিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের তৃতীয় বিভাগ লিগের ক্লাব রিমাল আল সাহরা এসসির হয়ে অভিষেক হয়েছে  বাংলাদেশের এই লেফটব্যাকের। মঙ্গলবার অভিষেক ম্যাচে বদলি খেলতে নেমে গোলও পেয়েছেন জায়ান।
বর্তমানে লিগের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে দলটি। এফএ কাপের প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচে মাজদ এফসির বিপক্ষে রিমাল আল সাহরার হয়ে জায়ানের অভিষেক হয়েছে। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে ১০-৯ ব্যবধানে জয় পায় মাজদ এফসি। এর আগে ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে ৪৬ মিনিটে ইংলিশ লেফট-ব্যাক টাইলাহ সানচেজের বদলি হিসেবে মাঠে নামেন জায়ান। টাইব্রেকারে গোলও পান তিনি।
ছেলের আরব আমিরাতের ক্লাবে অভিষেক নিয়ে সাবেক ফুটবলার বাবা শরীফ আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘জায়ান এক বছরের জন্য আরব আমিরাতের ক্লাবে যোগ দিয়েছে। এরই মধ্যে ওর অভিষেকও হয়েছে।  আশা করছি, সেখানে ও ভালো করবে।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy