ভোট দিলেন তানভীর আহমেদ রবিন, ভোটারদের ধীরগতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা–৪ আসনের শ্যামপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন। ভোট

2026-02-12T09:39:26+00:00
2026-02-12T09:39:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাকা–৪ আসন
ভোট দিলেন তানভীর আহমেদ রবিন, ভোটারদের ধীরগতির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩৯ এএম   (ভিজিট : ১০৯)
X

ঢাকা–৪ আসনের শ্যামপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন। ভোট প্রদান শেষে তিনি ভোটারদের বরাতে ভোটগ্রহণে ধীরগতির অভিযোগের কথা জানান।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলে রবিন বলেন, “আজ আমাদের জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা একটি দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করতে চাই।”
ভোট দেওয়ার আগে তিনি ৫৯ নম্বর ওয়ার্ডের বাগচরগঞ্জ কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করেছেন উল্লেখ করে তিনি বলেন, মানুষ উৎসবমুখর পরিবেশে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন, যা আশাব্যঞ্জক।

তবে নিজ কেন্দ্রে এসে ভোটারদের কাছ থেকে ধীরগতিতে ভোটগ্রহণের অভিযোগ শোনেন বলে জানান রবিন। তার দাবি, অনেক ভোটার প্রায় এক ঘণ্টার বেশি সময় লাইনে দাঁড়িয়ে ছিলেন। বিষয়টি জানতে তিনি কেন্দ্রের ভেতরে গিয়ে দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। কর্মকর্তারা তাকে জানান, শুরুতে কিছুটা অগোছালো পরিস্থিতির কারণে ভোটগ্রহণে বিলম্ব হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং দ্রুতগতিতে ভোটগ্রহণের চেষ্টা চলছে।

রবিন বলেন, তিনি কর্মকর্তাদের অনুরোধ জানিয়েছেন যাতে ভোটগ্রহণ প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করা হয়। “অনেকের জরুরি কাজ বা শারীরিক অসুস্থতা থাকতে পারে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে কেউ যেন ভোট না দিয়েই ফিরে না যান, সেটাই আমাদের প্রত্যাশা,” বলেন তিনি।
তিনি আরও জানান, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী বিএনপির এজেন্টরা প্রতিটি কেন্দ্রে প্রবেশ করেছেন। ভোটের শুরুতেই চূড়ান্ত মন্তব্য করা সমীচীন নয় উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, দিন গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও ইতিবাচক হবে এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রতিফলিত হবে।

প্রিজাইডিং অফিসার মোহাম্মদ জাকির হোসেন বলেন, নির্ধারিত সময় সকাল ৭টা ৩০ মিনিটে ভোটগ্রহণ শুরুর কথা থাকলেও কয়েকজন প্রার্থীর এজেন্ট দেরিতে আসায় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বিলম্ব হয়। সকাল পৌনে ৮টার দিকে ভোটগ্রহণ শুরু করা হয়। পাশের কেন্দ্রের কিছু ভোটার ভুলবশত এ কেন্দ্রে চলে আসায় লাইনে ভিড় বেড়েছে বলেও জানান তিনি।

তিনি জানান, সকাল ৯টা পর্যন্ত ৬০ জন ভোটার ভোট দিয়েছেন। কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৫৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৯৮০ জন এবং নারী ভোটার ১ হাজার ৬০৮ জন।
কেন্দ্রে সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy