ভোটকেন্দ্র পরিদর্শনে প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন শীর্ষ ৩ নেতার ভোট কেন্দ্র পরিদর্শনে গেলেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস।আজ বৃহস্পতিবার

2026-02-12T11:58:50+00:00
2026-02-12T11:58:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভোটকেন্দ্র পরিদর্শনে প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৮ এএম   (ভিজিট : ৭৯)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন শীর্ষ ৩ নেতার ভোট কেন্দ্র পরিদর্শনে গেলেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস। 

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় নিজে ভোট দেওয়ার পর কেন্দ্র পরিদর্শনে যান তিনি।

প্রথমে ঢাকা-১৭ আসনের গুলশানের ভোটকেন্দ্রে পৌঁছান প্রধান উপদেষ্টা। সেই আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী। পরে তিনি ঢাকা-১১ আসন পরিদর্শন করেন। সেখানে ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

এরপর তিনি ঢাকা-১৫ আসনের ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এই আসনে প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। প্রধান উপদেষ্টা নির্বাচনী পর্যবেক্ষণ এবং ভোটগ্রহণের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য কেন্দ্রগুলোতে ছিলেন।

এর আগে বৃহস্পতিবার রাজধানীর গুলশান-২ নম্বরের ১/ডি ব্লকের ৮৬ নম্বর রোডে অবস্থিত গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন ধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস।     

ভোটপ্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান উপদেষ্টা বলেন, আজকে আনন্দের দিন। ঈদের মতোই একটা উৎসব চলছে।

প্রধান উপদেষ্টা এ সময় দেশবাসীকে একটি ‘নতুন বাংলাদেশ’ গড়ার আহ্বান জানিয়ে বলেছেন, সবাইকে অনুরোধ করব এবারের গণভোটে অংশ নেওয়ার জন্য। সবাইকে মোবারকবাদ। এ সময় উপস্থিত সবাই প্রধান উপদেষ্টাকে ঈদ মোবারক বলে শুভেচ্ছা জানান।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy