নির্বাচন সুষ্ঠু হলে যে কোনো ফল মেনে নেবে জামায়াত: ডা. তাহের

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নির্বাচন সুষ্ঠু হলে যে কোনো ফল মেনে নেবে জামায়াত। আমরা চাই, জনগণের ভোটাধিকার যেন হাইজ্যাক না হয়। ভোটাররা

2026-02-12T13:16:16+00:00
2026-02-12T13:16:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নির্বাচন সুষ্ঠু হলে যে কোনো ফল মেনে নেবে জামায়াত: ডা. তাহের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১৬ পিএম   (ভিজিট : ৩৪)
X

নির্বাচন সুষ্ঠু হলে যে কোনো ফল মেনে নেবে জামায়াত। আমরা চাই, জনগণের ভোটাধিকার যেন হাইজ্যাক না হয়। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে যেন ভোট দিতে পারে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের দাঁড়িপাল্লার প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ডেকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তাহের বলেন, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করছে। এভাবে চলতে থাকলে ৭০ শতাংশ ভোট কাস্ট হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বিজয়ের আশা রাখে। সারাদেশ থেকে আমরা ভালো খবর পাচ্ছি।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy