সেই তিন ঘণ্টায় কেন্দ্রে কী হয়েছে জানতে চাই: নাসীরুদ্দিন পাটোয়ারী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে এনসিপির এজেন্টকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ করেছেন এনসিপির প্রার্থী নাসীরুদ্দিন পাটোয়ারী৷ এই

2026-02-12T16:15:48+00:00
2026-02-12T16:15:48+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সেই তিন ঘণ্টায় কেন্দ্রে কী হয়েছে জানতে চাই: নাসীরুদ্দিন পাটোয়ারী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১৫ পিএম   (ভিজিট : ৬৯)
X

মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে এনসিপির এজেন্টকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ করেছেন এনসিপির প্রার্থী নাসীরুদ্দিন পাটোয়ারী৷ এই সময়ে কেন্দ্রে কী হয়েছে সেটা সিসিটিভি ফুটেজ উদ্ধার করে জানানো হোক বলে দাবি করেছেন তিনি। 

ঢাকা-৮ আসনের মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্র পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি৷

পাটোয়ারী বলেন, আমি সকাল থেকে অনেকগুলো কেন্দ্রে গিয়েছি কিন্তু মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজের এই কেন্দ্রে সমস্যা হয়েছে৷ আমাদের এজেন্টকে এক ঘণ্টা বিলম্ব করে ঢুকতে দেওয়া হয়েছে৷ এটা বাড়াইতে বাড়াইতে তিন ঘন্টা পর্যন্ত নিয়ে গিয়েছে৷


তিনি আরও বলেন, আমি এজেন্টের সাথে কথা বলে জানতে পেরেছি তাকে প্রশাসনের লোক চেক করেনি। চেক করেছে দলীয় গুন্ডা সন্ত্রাসীরা, মির্জা আব্বাসের লোক।  

নাসীরুদ্দিন বলেন, এই তিন ঘণ্টা কেন্দ্রের ভেতর আমাদের এজেন্ট ছিল না৷ এই সময়ে কেন্দ্রের ভেতরে কী হয়েছে এটা আমরা জানতে চাই। আমাদের এজেন্টকে যখন বাইরে রাখা হয়েছে তখন এই তিন ঘণ্টা কী করা হয়েছে সেটার সিসিটিভি ফুটেজ উদ্ধার করে সবার সামনে জানানো হোক।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy