তামিরুল মিল্লাত কেন্দ্রে ভুয়া সাংবাদিকের ভোট চাওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

তামিরুল মিল্লাত মাদরাসা ভোটকেন্দ্রে ভুয়া পরিচয়ে প্রবেশ করে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাওয়ার অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)

2026-02-12T16:31:36+00:00
2026-02-12T16:31:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তামিরুল মিল্লাত কেন্দ্রে ভুয়া সাংবাদিকের ভোট চাওয়ার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩১ পিএম   (ভিজিট : ১৯৬)
X

তামিরুল মিল্লাত মাদরাসা ভোটকেন্দ্রে ভুয়া পরিচয়ে প্রবেশ করে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাওয়ার অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ চলাকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাচনী আইডি কার্ড ছাড়া কয়েকজন ব্যক্তি নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে কেন্দ্রে প্রবেশ করেন। তাদের গলায় ঝোলানো কার্ড নিয়ে সন্দেহ হলে উপস্থিত অন্য সাংবাদিকরা যাচাই করেন। এ সময় কার্ডে অসংগতি ধরা পড়ে এবং তারা নির্বাচন কমিশন কর্তৃক বৈধ কোনো নির্বাচনী অনুমতিপত্র দেখাতে পারেননি।

অভিযোগ রয়েছে, ভুয়া পরিচয়ে কেন্দ্রের ভেতরে ঢুকে তারা ভোটারদের কাছে সরাসরি ভোট চান। বিষয়টি নজরে এলে সাধারণ ভোটাররা ক্ষোভ প্রকাশ করেন এবং তাদের নিকট জামাতের প্রার্থীদের লিফলেট পান। পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের কেন্দ্র এলাকা থেকে সরিয়ে দেন।

ঘটনার পর কিছু সময়ের জন্য কেন্দ্রে উত্তেজনা তৈরি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং ভোটগ্রহণ কার্যক্রম চলতে থাকে।

এ বিষয়ে প্রিজাইডিং অফিসার জাকারিয়া রাব্বি তোহা বলেন, আমি ভেতরে ছিলাম। এটা আইনশৃঙ্খলা বাহিনীর দেখার কথা৷ তারা কেন তাদের ছেড়ে দিলো জানিনা। এটা তারাই ভালো বলতে পারবে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy